শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

আমরা কাউকে ধরে-বেঁধে নির্বাচনে আনবো না: সিইসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কাউকে ধরে-বেঁধে নির্বাচনে আনব না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

তিনি বলেছেন, বিএনপি দেশের অন্যতম প্রধানতম রাজনৈতিক দল। তারা যেটা চাচ্ছে সে ব্যাপারে আমাদের কোনো রকম বাধা নেই। তবে তাদের রাজনৈতিক কৌশলে হস্তক্ষেপ করার এখতিয়ার আমাদের নেই। আমরা কাউকে ধরে-বেঁধে নির্বাচনে আনবো না।

আজ সোমবার (৫ সেপ্টেম্বর) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

অংশগ্রহণমূলক নির্বাচন চান জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেন, সক্রিয় অংশগ্রহণমূলক চাই। কেন চাই? সক্রিয় প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হলে ভারসাম্য সৃষ্টি হয়। দলগুলোই সারাবিশ্বে এ ভারসাম্য সৃষ্টি করে।

দেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপির বিষয়ে সিইসি বলেন, বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করলে নির্বাচনটা অধিক অংশগ্রহণমূলক হবে। কিন্তু বিএনপির যে রাজনৈতিক কৌশল, আমরা কোনো রাজনৈতিক দলের কৌশলের ওপর হস্তক্ষেপ করবো না, করতে পারি না। সে এখতিয়ার আমাদের নেই।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, আমাদের ১৫০ আসনে ভোট করার চিন্তা আছে, আমরা সেভাবেই এগোচ্ছি, আমরা বাজেট দিব এবং এ সংক্রান্ত প্রকল্প করছি। তবে যদি প্রকল্প ফেইল হয় তাহলে বিকল্প হিসেবে ব্যালটে ভোট নেওয়া হবে।

সিইসি আরও বলেন, দুই সপ্তাহ পর সংসদ নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করা হবে। ২০২৩ সালের মার্চ মাসে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

এর আগে জাতীয় পার্টি-জেপি ও ন্যাশনাল আওয়ামী পার্টির সঙ্গে রাজনৈতিক সংলাপ করেছে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে সংলাপ হয়েছে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ