শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

রাজনৈতিক কর্মসূচি নিয়ে বাড়তি কোনো চাপ নেই: ডিএমপি কমিশনার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আগামী জাতীয় নির্বাচন কেন্দ্রিক রাজনৈতিক কর্মসূচিতে সংঘাতের বাড়তি কোনো চাপ নেই বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন (ডিএমপি) পুলিশ কমিশনার মোহা: শফিকুল ইসলাম।

আজ রোববার (৪ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর মিরপুর পুলিশ লাইন্সের পিওএম’র অনুষ্ঠিত আইজিপি কাপ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২২ ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে এ কথা বলেন তিনি।

মোহা: শফিকুল ইসলাম বলেন, বাড়তি কোনো চাপ নেই। সেরকম চাপ থাকলে আপনারাও নমুনা দেখতে পারতেন। আমরা আসা করি পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল থেকে যেন আমরা কাজ করি। আমরা একই দেশের নাগরিক, এই দেশটি আমাদের; আমরা কেউ কারো শত্রু নই। আমরা পরস্পর সহযোগিতার মধ্যে এই নগরীকে যাতে শান্তিপূর্ণ রাখতে পারি, সেই জন্য সকলের সহযোগিতা কামনা করছি।

ডিএমপি কমিশনা বলেন, রাজনৈতিক যে কর্মসূচি হোক শান্তিপূর্ণভাবে যাতে পালন করতে পারে, পাশে থেকে সেটি নিশ্চিত করার দায়িত্ব পুলিশের। যারা রাজনৈতিক কর্মসূচি দেন তারাও যদি আমাদের দেওয়া রেস্ট্রিকশনের ভেতরে থাকেন তবে সংঘাতের কোনো আশঙ্কা থাকে না।

এ সময় সংঘাত সৃষ্টি হলে পুলিশের যে দায়িত্ব সেটি পালন করা হবে যোগ করেন ডিএমপি কমিশনার।

আইজিপি কাপ কাবাডি চ্যাম্পিয়নশিপ ফাইনালের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান। ফাইনাল অনুষ্ঠিত হয় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বনাম ঢাকা রেঞ্জ পুলিশের মধ্যে। জয়ী হয়েছে ডিএমপি টিম।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ