শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

বন্যায় পাকিস্তানে নিহতের সংখ্যা বেড়ে প্রায় ১৩০০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পাকিস্তান এখন ভয়াবহ বন্যার কবলে। এখন পর্যন্ত বন্যায় প্রায় ১৩০০ জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির জাতীয় দুর্যোগ মোকাবেলা কর্তৃপক্ষ (এনডিএমএ)। এখনও বন্যা কবলিত এলাকাগুলোতে উদ্ধার অভিযান চলছে বলে জানানো হয়েছে পাকিস্তান ভিত্তিক সংবাদ সংস্থা জিও নিউজে।

আজ রোববার (৪ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করে এনডিএমএ। বলা হয়, বন্যার কারণে পাকিস্তানে এখন পর্যন্ত ১২৯০ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন আরও ২৯ জন। দেশটিতে মোট ৫ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়ে বর্তমানে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে অবস্থান করছে। ভুক্তভোগীদের সহায়তায় কাজ করছে বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা।

গত জুন মাস থেকেই বন্যায় পাকিস্তানের বিভিন্ন অঞ্চল বিপর্যস্ত হয়ে পড়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বালুচিস্তান, খাইবার পাখতুনখোয়া এবং সিন্ধু প্রদেশের দক্ষিণাঞ্চল।

বন্যায় মোট ১৪ লাখ ৬৮ হাজার ১৯টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। মারা গেছে ৭ লাখ ৩৬ হাজার ৪৫৯টি গবাদি পশু। সবমিলিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ ১০ বিলিয়ন ডলার। তবে ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ এখনও চলছে বলে জানিয়েছে এনডিএমএ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ