শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

খাগড়াছড়িতে ইউপিডিএফের সড়ক অবরোধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুল কবির আরমান
খাগড়াছড়ি প্রতিনিধি>

ইউনাইটেড পিপল্স ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর সংগঠক অংথোই মারমা হত্যার প্রতিবাদে খাগড়াছড়ি জেলার পাঁচ উপজেলা- গুইমারা, মাটিরাঙ্গা, রামগড়, মানিকছড়ি ও লক্ষ্মীছড়িতে আধাবেলা সড়ক অবরোধ চলছে।

ইউপিডিএফ প্রসীত গ্রুপের ডাকে রোববার (৪ সেপ্টেম্বর) সকাল থেকে গুরুত্বপূর্ণ সড়কগুলোতে অবরোধ করা হয়েছে। অবরোধের কারণে খাগড়াছড়ির সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।

এখন পর্যন্ত কোথাও অপ্রীতিকর কিছু ঘটেনি। তবে সকাল থেকে অবরোধের সমর্থনে গুইমারার বাইল্যাছড়ি ও রামগড় সড়কে রাস্তায় পিকেটিং-এর চেষ্টা করা হয়। আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপরতায় তা পণ্ড হয়ে যায়। দুপুর ১২টা পর্যন্ত চলবে এ সড়ক অবরোধ।

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রশীদ জানান, তার এলাকার বিভিন্ন সড়কে ৭টি স্থানে পুলিশ মোতায়েন রয়েছে। স্থানীয় সেনাবাহিনীও মানুষের জানমালের নিরাপত্তায় পুলিশকে সহযোগিতা করছে।

উল্লেখ্য, শুক্রবার (২ সেপ্টেম্বর) সকালে খাগড়াছড়ির গুইমারা উপজেলার দেওয়ানপাড়া এলাকায় প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ সংগঠক অংথোই মারমা আগুন (৫২) নিহত হন। এ ঘটনার প্রতিবাদে ইউনাইটেড পিপল্স ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) খাগড়াছড়ি জেলার পাঁচ জেলায় আধাবেলা সড়ক অবরোধের ডাক দেয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ