শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

একই পরিবারের ৪ জনের ইসলাম গ্রহণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক হিন্দু পরিবারের চার জন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। শুক্রবার (২ সেপ্টেম্বর) দুপুরে জুম্মার নামাজের পূর্বে সিদ্ধিরগঞ্জ জেলেপাড়া এলাকায় হযরত শাহজালাল (রহ:) জামে মসজিদে এসে তারা ইসলাম ধর্ম গ্রহণ করেন।

এসময় ওই মসজিদের খতিব হাফেজ মাওলানা কামরুজ্জামান তাদেরকে কালেমা পাঠ করান।

এসময় উপস্থিত ছিলেন হযরত শাহজালাল (রহ) জামে মসজিদ কমিটির প্রধান উপদেষ্টা মো. শাহজাহান, মো. শহিদউল্লাহ, ডা. ইবরাহিম আ. আউয়াল, মো. মোখলেছুর রহমানসহ অসংখ্য মুসল্লী।

অ্যাফিডেভিট সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের নাসিক ৮ নং ওয়ার্ডের নতুন আইলপাড়া এলাকার সুবল চন্দ্র দাস (৩৬) ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে রফিকুল আলম, তার স্ত্রী লক্ষী রানী দাসের (২৮) স্থলে মরিয়ম বেগম, তার ছোট মেয়ে অরাদ্ব দাসের (০৬) স্থলে আয়েশা জান্নাত আক্তার ও তার বড় ছেলে লিয়ন দাসের (১০) স্থলে মো. বায়েজিদ নাম রেখে ইসলাম ধর্ম গ্রহণ করেন।

রফিকুল আলম জানান, আমরা স্বেচ্ছায়, স্বজ্ঞানে, অন্যের বিনা প্ররোচনায় পবিত্র ইসলাম ধর্ম গ্রহণ করেছি। কেউ আমাকে ভয় দেখিয়ে ইসলাম ধর্ম গ্রহণে বাধ্য করে নি। আমরা বাকিটা জীবন ইসলাম ধর্মের সমস্ত বিধি-বিধান মেনে চলবো। হযরত শাহজালাল (রহ:) জামে মসজিদ কমিটি প্রধান উপদেষ্টা মো. শাহজাহান জানান, রফিকুল ইসলাম আজ থেকে আমাদের ভাই। এখন থেকে তাদের সকল ধরণের বিপদে আপদে আমরা সবাই তাদের পাশে দাঁড়াবো। সার্বিকভাবে আমরা তার পরিবারকে সহযোগিতা করবো।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ