শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

সম্রাটের সহযোগী খালেদ জামিনে মুক্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ক্যাসিনোকাণ্ডে গ্রেফতার হওয়া ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়া জামিনে কারামুক্তি পেয়েছেন। তিনি ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি সম্রাটের ঘনিষ্ঠ সহযোগী।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) অবৈধ সম্পদ অর্জনের মামলায় খালেদকে জামিন দেন ঢাকার বিভাগীয় স্পেশাল জজ সৈয়দ কামাল হোসেন। এতে খালেদের বিরুদ্ধে থাকা সাত মামলাতেই জামিন পাওয়ায় কারামুক্ত হন তিনি।

তবে অসুস্থ থাকায় কারাবন্দি অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন খালেদ। রাতে জামিনে মুক্তি পেলেও হাসপাতালেই থাকেন তিনি।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেল সুপার সুভাষ কুমার ঘোষ বলেন, সবগুলো মামলাতে জামিন পেয়েছেন খালেদ। বৃহস্পতিবার রাত ১০টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে মুক্তি পান।

২০১৯ সালের ১৮ সেপ্টেম্বর রাজধানীর গুলশানের বাসা থেকে খালেদকে গ্রেফতারের পর ফকিরাপুল ইয়াংমেন্স ক্লাবে অভিযান চালানো হয়। সেখান থেকে নগদ ২৪ লাখ ২৯ হাজার টাকা এবং বিপুল পরিমাণ জুয়া খেলার সরঞ্জামাদী উদ্ধার ও ১৪২ জনকে আটক করা হয়।

এরপর খালেদের বিরুদ্ধে সাতটি মামলা দায়ের করা হয়। এরমধ্যে ছয়টি মামলার অভিযোগপত্র দেওয়া হয়েছে। শুধু মানি লন্ডারিং আইনের মামলায় তদন্ত এখনো শেষ হয়নি। তার বিরুদ্ধে চারটি মামলায় অভিযোগ গঠন করা হয়েছে।

প্রসঙ্গত, গত ২৩ আগস্ট জামিনে মুক্তি পেয়েছেন ক্যাসিনোকাণ্ডে গ্রেফতার ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ