শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

পাঁচ টাকা ভাড়া বাড়তি নেওয়ায় জরিমানা ৬ হাজার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঢাকার কারওয়ান বাজার থেকে শেওড়া পর্যন্ত ২০ টাকার জায়গায় ২৫ টাকা ভাড়া নেওয়ায় ৩ নম্বর পরিবহনের একটি বাসকে ছয় হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

আজ শুক্রবার (২ সেপ্টেম্বর) সকালে রাজধানীর বনানী এলাকায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এই জরিমানা করেন বিআরটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাজিদ আনোয়ার।

জানা যায়, বনানী রেলওয়ে স্টেশনের সামনে সকাল থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাজিদ আনোয়ার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বসে। বেলা সাড়ে ১১টায় ৩ নম্বর পরিবহনের একটি বাস বনানী রেলওয়ে স্টেশনের সামনে আসলে নির্বাহী ম্যাজিস্ট্রেট থামানোর নির্দেশ দিয়ে বাসটিতে উঠেন। বাসে উঠে ম্যাজিস্ট্রেট কয়েকজন যাত্রীকে জিজ্ঞাসা করেন কত করে ভাড়া নিচ্ছে সুপারভাইজার।

সেই সময়ে আমিনুল ইসলাম নামে এক যাত্রী নির্বাহী ম্যাজিস্ট্রেটকে বলেন, তিনি কারওয়ান বাজার থেকে শেওড়া যাচ্ছেন। তার কাছ থেকে সুপারভাইজার ২৫ টাকা ভাড়া নিয়েছেন। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট নতুন নির্ধারিত ভাড়ার তালিকা মিলিয়ে দেখেন এ দূরত্বে ভাড়া ২০ টাকা। পরে তিনি বাসের সুপারভাইজারকে এ বিষয়ে প্রশ্ন করলে কোনো সদুত্তর দিতে না পারায় ছয় হাজার টাকা জরিমানা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাজিদ আনোয়ার বলেন, প্রতি কিলোমিটারে ২ টাকা ৪৫ পয়সা নির্ধারিত নতুন ভাড়া পরিবহনগুলো নিচ্ছে কি না, বিষয়টি তদারকি করতে আজ সকাল থেকে বনানী এলাকায় আমরা অভিযান পরিচালনা করছি।

তিনি বলেন, যেসব পরিবহনের বাসের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পাওয়া যাচ্ছে এবং তার সত্যতা মিলছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ৩ নম্বর পরিবহনের বাসটি নির্ধারিত ভাড়া থেকে যাত্রীপ্রতি ৫ টাকা করে বেশি নিচ্ছিল। সেজন্য আইন অনুযায়ী বাসটিকে ছয় হাজার টাকা জরিমানা করা হয়েছে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ