শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

নবাবগঞ্জে গাঁজা সেবনের দায়ে ১ জনকে ৩ মাস কারাদণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আর কে ওসমান আলী
দিনাজপুর প্রতিনিধি>

দিনাজপুরের নবাবগঞ্জে গাঁজা সেবনের অপরাধে মো. সুজন মিয়াকে ৩ মাস বিনাশ্রম কারাদণ্ডসহ ১০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আটককৃত সুজন ইসলামপুর গ্রামের মুহা. মন্টু মিয়ার ছেলে।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর ) দুপুরে উপজেলার আফতাবগঞ্জ ইসলামপুর নিজ বাড়িতে গাঁজা সেবন করার সময় তাকে আটক করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে নবাবগঞ্জ থানার এসআই আজাদুল ইসলামের সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে সুজন মিয়াকে আটক করেন।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ সোম বলেন, থানা পুলিশের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) কলাম ২১ অনুযায়ী আটককৃত সুজনকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডসহ ১০০ টাকা জরিমানা করা হয়েছে।

নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১ জন মাদকসেবীকে আটক করা হয়। পরে সেখানে উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ সোমের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালত পরিচালনা শেষে তাদের নবাবগঞ্জ থানায় নেয়া হয়। সেখান থেকে তাদের দিনাজপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ