শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

বিএনপির শান্তিপূর্ণ আন্দোলনে সরকার বাধা দেবে না: ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন বিএনপি আন্দোলন এবং নির্বাচনে ধারাবাহিক ব্যর্থতার পর এখন প্রতিপক্ষ হিসেবে পুলিশকে দাঁড় করিয়েছে। তিনি বলেন, ‘বিএনপির শান্তিপূর্ণ আন্দোলনে সরকার বাধা দেবে না।’

আজ বৃহস্পতিবার সেতুমন্ত্রী তাঁর বাসভবনে ব্রিফিংয়ের সময় একথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, ‘বিএনপি যদি জনস্বার্থে আন্দোলন করে, তাদের কর্মসূচি যদি শান্তিপূর্ণ হয়, তাহলে সরকার বাধা না দিয়ে বরং সহযোগিতা করবে।’

‘বিএনপি মহাসচিব আবারও আন্দোলন আন্দোলন খেলা শুরু করেছে’ উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির আন্দোলন, সমাবেশ, মিছিল, মানববন্ধন মানেই তো সহিংসতা আর সন্ত্রাস এবং জনগণের সম্পদ নষ্ট ও নিজেদের মধ্যে মারামারি।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশে বলেন, ‘রাজনৈতিক কারণে কাকে, কোথায় গ্রেপ্তার, হয়রানি করা হয়েছে, তা বলুন।’

অপরাধী, সন্ত্রাসীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘সরকার বিভিন্ন অপরাধে নিজেদের দলের লোকদেরও ছাড় দিচ্ছে না, আর বিএনপি সমর্থিত কোন অপরাধী, সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হলে অভিযোগ কেন?’

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ