শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

আগস্টে রেমিট্যান্স এলো ১৯ হাজার ৩৬১ কোটি টাকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চলতি আগস্ট মাসের ২০৩ কো‌টি ৮০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে বাংলাদেশে। দেশীয় মুদ্রায় (প্র‌তি ডলার ৯৫ টাকা ধ‌রে) যার পরিমাণ ১৯ হাজার ৩৬১ কোটি টাকা। যা ২০২১ সালের আগস্ট মাসের চেয়ে ১২ দশমিক ৬ শতাংশ বেশি এসেছে। গত বছরের একই সময়ে এসেছিল ১৮১ কোটি টাকা।

আজ বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের রেমিট্যান্স সংক্রান্ত সর্বশেষ হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, চলতি বছরের সদ্যবিদায়ী মাস আগস্টে ২০৩ কোটি ৮০ লাখ ডলার (২০৩৮ মিলিয়ন ডলার) রেমিট্যান্স এসেছে। গত বছরের আগস্টে এসেছিল ১৮১ কোটি ডলার (১৮১০ মিলিয়ন ডলার)। সে হিসাবে গত বছরের একই সময়ের ব্যবধানে রেমিট্যান্স বেড়েছে ১২ দশমিক ৬ শতাংশ। চলতি বছরের জুলাই মাসে রেমিট্যান্স এসেছে ২০৯ কোটি ডলার। সে হিসাবে জুলাই অপেক্ষা আগস্টে প্রায় ৬ কোটি ডলার রেমিট্যান্স কম কমেছে।

হিসাব বলছে, ২০২২-২০২৩ অর্থবছরের প্রথম দুই মাসে জুলাই ও আগস্টে মোট রেমিট্যান্স এসেছে ৪১৩ কোটি ৪০ লাখ ডলার। যা তার আগের অর্থবছরের (২০২১-২২) চেয়ে ১২ দশমিক ৩ শতাংশ বেশি। ২০২১-২০২২ অর্থবছরের জুলাই ও আগস্ট মাসে রেমিট্যান্স এসেছিল ৩৬৮ কোটি ২০ লাখ ডলার।

চলতি মাসে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে। এরপর রয়েছে রাষ্ট্র মালিকানাধীন অগ্রণী ব্যাংক। এর পরে ডাচ-বাংলা ব্যাংক, রূপালী ব্যাংক। তবে, বিদেশি ব্যাংক আল-ফালাহ, হাবিব ব্যাংক ও ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান, স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার মাধ্যমে কোনো রেমিট্যান্স আসেনি।

কেন্দ্রীয় ব্যাং‌কের তথ্যানুযায়ী, ২০২১-২০২২ অর্থবছরে প্রবাসী বাংলাদেশিরা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে মোট ২ হাজার ১০৩ কোটি ১৭ লাখ (২১ দশমিক ৩ বিলিয়ন) মার্কিন ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন। যা আগের অর্থবছরের (২০২০-২০২১) চেয়ে ১৫ দশমিক ১১ শতাংশ কম। ২০২০-২১ অর্থবছরে ২ হাজার ৪৭৭ কোটি ৭৭ লাখ (২৪ দশমিক ৭৭ বিলিয়ন) ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন বিভিন্ন দেশে কর্মকরত প্রবাসী বাংলাদেশিরা।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ