শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

অহেতুক টাকা ব্যয় করবে না সরকার : প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় অতি প্রয়োজনীয় প্রকল্পগুলো অগ্রাধিকার দিয়ে বাস্তবায়ন করতে সরকারের সিদ্ধান্তের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, যেসব প্রকল্প আমাদের একেবারে আশু শেষ করা প্রয়োজন আমরা সেগুলো দ্রুত শেষ করব। যেগুলো এখনই প্রয়োজন নয়, সেগুলো ধীরগতিতে হবে। আমরা অহেতুক টাকা ব্যয় করবো না।

বৃহস্পতিবার ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের ২৪তম জাতীয় সম্মেলন এবং ৪৩তম কাউন্সিল অধিবেশনের উদ্বোধন অনুষ্ঠানে (ভার্চ্যুয়াল) প্রধানমন্ত্রী এ কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেন, যেগুলো আমাদের খুব গুরুত্বপূর্ণ সেগুলো আমরা করব। এভাবে পরিকল্পিতভাবে এগোতে হবে তাহলেই সারা বিশ্বের এই মন্দা আমাদের ক্ষতি করতে পারবে না। গ্রামাঞ্চল থেকে শুরু করে সব মানুষকে আমরা সুন্দর জীবন দিতে চাই।

বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় সবাইকে মিতব্যয়ী হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এখন থেকে আমাদের সবাইকে কৃচ্ছতা সাধন করতে হবে, সঞ্চয় করতে হবে। কোনোভাবেই যেন আমরা কোনো কিছুতেই অতিরিক্ত ব্যয় না করি। এ বিষয়ে সতর্ক থাকতে হবে।

শেখ হাসিনা বলেন, বিশ্বের অর্থনৈতিক পরিস্থিতি দিনে দিনে আরও খারাপের দিকে যাচ্ছে। আপনি আমেরিকা বলেন, ইউরোপ বলেন, ইংল্যান্ড বলেন, প্রতিটি জায়গায় কিন্তু আজকে সেখানে তারা বিদ্যুৎ দিতে পারছে না, পানির ব্যবহার সীমিত করে দিতে নির্দেশ দিচ্ছে। এমনকি ইউরোপের কোন কোন দেশ বলছে গরম পানি ব্যবহার করা যাবে না। আগামী শীতে তারা কি করবে সেটা নিয়ে তারা শঙ্কিত এরকম একটা পরিস্থিতিতে আমাদের মতো দেশ আমাদের আগে থেকেই সতর্ক থাকতে হবে। আগে থেকেই আমাদের মৃতব্যয়ী হতে হবে, সঞ্চয়ী হতে হবে আর উৎপাদন বাড়াতে হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ