শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

হাতে বাড়তি ডলার থাকলে ৩০ সেপ্টেম্বরের মধ্যে বিক্রির নির্দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মুদ্রাবাজারে চলছে তীব্র ডলার সংকট। চাহিদা মেটাতে এবার নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নির্দেশনায় বলা হয়েছে, ১০ হাজার ডলারের বেশি যদি কারও থাকে তাকে আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে বিক্রির নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। তা না হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বুধবার (৩১ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কোনও বাংলাদেশি নাগরিক বিদেশ থেকে সঙ্গে আনা অনধিক ১০ হাজার মার্কিন ডলার বা সমমূল্যমানের বৈদেশিক মুদ্রা নিজের কাছে অথবা অনুমোদিত ডিলার বা ব্যাংকে রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট হিসাবে জমা রাখতে পারেন। পরবর্তীতে বিদেশ যাত্রায় উক্ত বৈদেশিক মুদ্রা সঙ্গে নিয়েও যেতে পারেন।

১০ হাজার মার্কিন ডলারের অতিরিক্ত পরিমাণ আনা বৈদেশিক মুদ্রা দেশে আসার এক মাসের মধ্যে অনুমোদিত ডিলার, ব্যাংক বা লাইসেন্সধারী মানিচেঞ্জারের কাছে বিক্রি অথবা রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট হিসাবে জমা রাখা প্রবাসী বাংলাদেশিদের জন্য বাধ্যতামূলক।

কেন্দ্রীয় ব্যাংক আরও জানায়, নিয়ম ভেঙে বৈদেশিক মুদ্রা কাছে রাখা ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট ১৯৪৭- এর আওতায় দণ্ডনীয় অপরাধ। তাই এমন বৈদেশিক মুদ্রা কোনো নিবাসী বাংলাদেশির নিকট থাকলে তা আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে অনুমোদিত ডিলার ব্যাংক, লাইসেন্সধারী মানিচেঞ্জারের কাছে বিক্রি করার জন্য বলা হলো।

নির্দিষ্ট সময়ের পর বৈদেশিক মুদ্রা নিবাসী ব্যক্তির নিকট পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ