শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

স্বতন্ত্র প্রার্থী হয়ে ভোটে অংশ নিতে পারবেন জামায়াত নেতারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আদালতের রায়ে নির্বাচন কমিশন (ইসি) থেকে নিবন্ধন হারানোর ফলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতারা দলীয় প্রতীকে (দাঁড়িপাল্লা) নির্বাচনে অংশ নিতে পারবেন না। তবে দলটির নেতারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন।

আজ বুধবার নির্বাচন ভবনে নিজ দপ্তরে এ কথা বলেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খান।

আহসান হাবিব খান বলেন, ‘জামায়াতে ইসলামী আদালতের রায়ে নিবন্ধন হারিয়েছে। তাই দল হিসেবে নির্বাচনে অংশ নিতে পারবে না। স্বতন্ত্র প্রার্থীরা যেভাবে ভোটে দাঁড়ায়, যে শর্তগুলো আছে সেগুলো পূরণ করলে যে কেউ ভোটে দাঁড়াতে পারবে। সে নিয়ম অনুযায়ীই চলবে। ঢালাও বলতে পারব না।’

আগামী সংসদ নির্বাচনে সিসি ক্যামেরা ব্যবহার করা হবে কিনা, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সিসি ক্যামেরা পাইলট হিসেবে কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচন ও পাঁচ পৌরসভা নির্বাচনে ব্যবহার করে ভালো সাড়া পেয়েছি। কুসিকের চারটা কেন্দ্রের ফলাফল নিয়ে যখন কথা উঠল, কাজেই সিসি ক্যামেরা কিন্তু দেখা গেছে কখন কেন্দ্র থেকে ভোটের ফলাফল প্রিন্ট নেওয়া হয়েছে। ফুটেজ দেখেই কিন্তু ১২ জনকে গ্রেপ্তার করেছি। কাজেই এটা রাখার ঐকান্তিক ইচ্ছা আছে।’

এ নির্বাচন কমিশনার বলেন, ‘গাইবান্ধা-৫ আসনের আসন্ন উপ-নির্বাচনেও সিসি ক্যামেরা থাকবে। পরবর্তী সিটি নির্বাচনেও ক্যামেরা থাকবে। আমাদের ইচ্ছা আছে সংসদ নির্বাচনে ৩০০ আসনেই সিসি ক্যামেরা বসানোর। এতে বিশাল অর্থের প্রয়োজন হয়। এতো আসনে সাপোর্ট দেওয়ার মতো কোনো প্রতিষ্ঠান আছে কিনা, সেটা দেখা হচ্ছে। আন্তরিক ইচ্ছা আছে আমাদের। এটার জন্য আমরা একটা বাজেট রাখব। সেটার ওপর সিদ্ধান্ত নেব।’

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ