সোমবার, ১৫ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
লামুর নিঃশব্দ রাত: ইতিহাস, কবর আর এক বিদায়ের পদচিহ্ন চলে গেলেন বিশ্বখ্যাত ইসলামি অর্থনীতিবিদ ড. মুহাম্মদ উমর চাপরা আস-সুন্নাহ স্কিল ডেভেলপমেন্টে প্রশিক্ষক নিয়োগ, আবেদন আহ্বান সায়েদাবাদ, মহাখালী ও গুলিস্তান টার্মিনালের বাসের ডিপো সরিয়ে নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ সিলেট-৫ আসনে সাবেক এমপিকে সংসদে স্মরণ করলেন বর্তমান এমপি ১১ দলীয় জোটের সংবাদে ইসলামী আন্দোলনের লোগো ব্যবহার না করার আহ্বান ডা. জাহিদের ঘটনায় ক্ষুব্ধ ঢাকা, ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব জামিয়া গহরপুরের শিক্ষক মাওলানা কবির আহমদের ইন্তেকাল ১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক: বিআরটিএ পলাশপুর কেন্দ্রীয় জামে মসজিদে ইমাম ও খতিব নিয়োগের বিজ্ঞপ্তি

এবার ইসলাম ধর্ম গ্রহণ করলেন গ্রিক তরুণী এমিলিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: এবার ইসলাম ধর্ম গ্রহণ করলেন গ্রিক তরুণী এমিলিয়া।

গত সপ্তাহের মাঝামাঝিতে তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ চানাক্কালের দারুল ইফতায় একটি ঘরোয়া অনুষ্ঠানে ইসলাম গ্রহণ করেন তিনি।

গ্রিক ওই তরুণীর নাম এমিলিয়া সিরাকো। চানাক্কালের সহকারী মুফতি শায়খ মোহাম্মদ আলির কাছে কালিমায়ে শাহাদাত পাঠ করে আনুষ্ঠানিকভাবে ইসলামে দীক্ষিত হন তিনি।

ওই অনুষ্ঠানে শায়খ মোহাম্মদ আলি এমিলিয়া সিরাকোকে সত্য ধর্ম ইসলামে প্রবেশ করায় উষ্ণ অভ্যর্থনা জানান এবং এ সময় তার উদ্দেশে ইসলামের মৌলিক শিক্ষা তুলে ধরেন। একইসাথে জীবনে তা বাস্তবায়নের জন্য গুরুত্বারোপ করেন শায়খ মোহাম্মদ আলি।

অনুষ্ঠান শেষে এমিলিয়াকে জর্মান ভাষার একটি পবিত্র কুরআনের প্রতিলিপি, একটি তাফসির ও ইসলামী ফিকহের একটি গ্রন্থ উপহার দেয়া হয়। সূত্র: আনাদোলু এজেন্সি

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ