শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সপ্তাহের শেষেই ইরানের সঙ্গে চুক্তি কার্যকর হওয়ার দাবি ট্রাম্পের ইরানের খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের খেলাফত আন্দোলন ঘুরে ফের ইসলামী আন্দোলনে নান্নু মুন্সী গাইবান্ধার সেই মূর্তি স্থাপনের কাজ বন্ধ ঘোষণা চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন

শেখ হাসিনার অধীনেই আগামী নির্বাচন: টুকু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সংবিধান অনুযায়ী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভেকেট শামসুল হক টুকু।

আজ মঙ্গলবার (৩০ আগস্ট) সকালে সাভার জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে স্বাধীনতা যুদ্ধে অংশে নেওয়া বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

অ্যাডভেকেট শামসুল হক টুকু বলেন, বর্তমান সরকারের অধীনে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, সংসদে সকল দলের সদস্যরা কথা বলার জন্য সমান অধিকার পাচ্ছে। স্পিকারের কাজ সংসদে যে বিরোধী দলেই আসুক সকলের সমান অধিকার প্রতিষ্ঠা করা। আমিও সব সদস্যকে সমান সুযোগ দিয়ে সংবিধান, কার্যপ্রণালী ও বিধি মোতাবেক দায়িত্ব পালন করব।

এসময় জাতীয় পার্টির সংসদ সদস্য মনোয়ার হোসেন বাবলা, সংসদ সদস্য কানিজ ফাতেমা আহমেদ, বাসন্তি চাকমা, পাবনার বেড়া পৌরসভার মেয়র অ্যাডভেকেট আসিফ শামস রঞ্জন, সাভার গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আহসান হাবীব, উপ-বিভাগীয় প্রকৌশলী আল আহসান আতিক, উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমান, আশুলিয়া থানা আওয়ামী লীগের সভাপতি ফারুক হাসান তুহিনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ