সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

শায়খ আহমাদুল্লাহ’র সহজ একটা বিষয় নিয়ে কতকিছু হয়ে গেলো!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| মুফতি আতাউল কারীম মাকসুদ ||

শায়খ আহমাদুল্লাহ হাফি.-এর সহজ একটা বিষয় নিয়ে কতকিছু হয়ে গেলো! আমরা এতটা নীচু হয়েছি যে, বরেণ্য একজন ইসলামিক স্কলার এর এমন সহজ একটা বিষয় মেনে নিতে পারি না, হজম করতে পারি না৷

আদাবে ইখতিলাফ এর স্বীকৃত নিয়ম হলো, যদি কেউ এমন ভুল করে, যার কারনে আরো মানুষ গোমরাহ হবে, ক্ষতিগ্রস্ত হবে, কেবল তখনই তার সমালোচনা করা যাবে৷ কিন্তু ভাই, শায়খ আহমাদুল্লাহ হাফি.-এর ভুল তো এমন নয়৷

গানের সুরে কুরআনে কারিম পড়া কেউই পছন্দ করে না, সাপোর্ট করে না৷ এই ভদ্রলোক তো পুরাই গানের সুরে পড়েছেন, আরো অনেক কম গানের সুর দিয়ে পড়লেই উলামায়ে কেরাম প্রতিবাদ-প্রতিরোধ করেন আলহামদুলিল্লাহ৷

শায়খ আহমাদুল্লাহও সেটাই করেছেন৷ হয়তো আরেকটু শক্তভাবে বললে ভালো হতো৷ কিন্তু যেটা বলেছেন তাও যথেষ্ট৷ এটার জন্য এভাবে হুমড়ি খেয়ে পড়া, তাকে সমালোচনার মঞ্চে বসিয়ে দেয়া, তাকে তুলোধুনো করা কোনোভাবেই উচিত নয়৷

আমাদের সামনে কতো কাজ, কতো চ্যালেঞ্জ৷ হিজবুত তাওহিদ, কাদিয়ানিসহ বিভিন্ন কুফরি মতবাদ জাতিকে দিশেহারা করে তুলছে, আর আমরা আছি এজাতীয় গুরুত্বহীন বিষয় নিয়ে৷ আমাদের শুভবুদ্ধির উদয় হবে কবে?

আল্লাহ তাআলা আমাদের মাথার ঘিলু বাড়িয়ে দেন৷ মানুষের ভালো কাজের প্রশংসা করার তাওফিক দান করেন৷ সবর ও তাহাম্মুলের সাথে সমূহ বাতিল ফিরকার থাবা থেকে পুরো মুসলিম উম্মাহকে হেফাজতে রাখার তাওফিক দান করেন৷

কেএল/