সোমবার, ১৫ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
লামুর নিঃশব্দ রাত: ইতিহাস, কবর আর এক বিদায়ের পদচিহ্ন চলে গেলেন বিশ্বখ্যাত ইসলামি অর্থনীতিবিদ ড. মুহাম্মদ উমর চাপরা আস-সুন্নাহ স্কিল ডেভেলপমেন্টে প্রশিক্ষক নিয়োগ, আবেদন আহ্বান সায়েদাবাদ, মহাখালী ও গুলিস্তান টার্মিনালের বাসের ডিপো সরিয়ে নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ সিলেট-৫ আসনে সাবেক এমপিকে সংসদে স্মরণ করলেন বর্তমান এমপি ১১ দলীয় জোটের সংবাদে ইসলামী আন্দোলনের লোগো ব্যবহার না করার আহ্বান ডা. জাহিদের ঘটনায় ক্ষুব্ধ ঢাকা, ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব জামিয়া গহরপুরের শিক্ষক মাওলানা কবির আহমদের ইন্তেকাল ১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক: বিআরটিএ পলাশপুর কেন্দ্রীয় জামে মসজিদে ইমাম ও খতিব নিয়োগের বিজ্ঞপ্তি

পাকিস্তানে ভয়াবহ বন্যায় কষ্ট পাচ্ছেন নরেন্দ্র মোদি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পাকিস্তানে তীব্র বন্যায় ভয়ানক পরিস্থিতি তৈরি হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছেন দেশটির পাখতুনখাওয়া ও বালুচিস্তানের সাধারণ মানুষ। সহস্রাধিক মানুষের প্রাণহানিও হয়েছে এই বন্যায়। পাকিস্তানের ভয়াবহ এই বন্যায় সমবেদনা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। খবর : নিউজ এইটিন

সোমবার তিনি এক টুইট করেন পাকিস্তানের বিপর্যয় নিয়ে। সেখানে তিনি সে দেশের দ্রুত ছন্দে ফেরার প্রার্থনা করেন, পাশাপাশি পাকিস্তানের সাধারণ মানুষদের মধ্যে বন্যার যাদের কারণে প্রাণহানী হয়েছে, তাদের পরিবারকেও সমবেদনা জানান তিনি।

টুইটে মোদি লেখেন, ‘পাকিস্তানে বন্যার ফলে যে বিপুল ধ্বংসলীলা চলছে, তা বেদনাদায়ক। আমি আমার অন্তর থেকে বন্যায় মৃতদের পরিবারকে সমবেদনা জানাই। পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগের কারণে যারা আহত হয়েছেন, যাদের বিপুল পরিমাণ ক্ষতিগ্রস্থ হতে হয়েছে, তাদের পরিবারকেও আমি সমবেদনা জানাই। আশা দ্রুত এই দুর্যোগ কেটে যাবে ও সে দেশ স্বাভাবিক ছন্দে ফিরে আসবে।’

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ইতিমধ্যে বন্যায় পিড়িতদের জন্য একাধিক ত্রাণের ঘোষণা করেছেন। এখনও পর্যন্ত পাকিস্তানের বন্যায় মৃত্যু হয়েছে মোট ১ হাজার ৬১ জনের। আহত হয়েছেন ১ হাজার ৩৪৩ জন। মোট ৪ লক্ষ ৫২ হাজার বাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে, একে বারে ভেঙে পড়েছে ২ লক্ষ ১৮ হাজার বাড়ি। প্রায় ৭ লক্ষ ৯৪ হাজার গবাদিপশুর প্রাণ গিয়েছে। ২ মিলিয়ন হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ