শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

নবাবগঞ্জে ১ কেজি ২শ গ্রাম গাঁজাসহ আটক মাদক ব্যবসায়ী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আর কে ওসমান আলী
দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের নবাবগঞ্জে থানা পুলিশের বিশেষ অভিযানে ১ কেজি ২শ গ্রাম গাঁজাসহ শামীম হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে আটক হয়েছে।

আটককৃত ওই মাদক ব্যবসায়ী উপজেলার পুটিমারা ইউনিয়নের মৃত কছির উদ্দিন এর ছেলে।

সোমবার (২৯ আগস্ট) বিকেলে থানার সাব-ইন্সপেক্টর বিভূতি ভূষণ ব্রতী রায় সঙ্গীয় অফিসার ফোর্সের সহযোগিতায় অভিযান চালিয়ে উপজেলার পুটিমারা ইউনিয়নের কয়রাপুর(উত্তরপাড়া) গ্রামের মৃত কছির উদ্দিন এর ছেলে মোঃ শামীম হোসেনের বসত বাড়ি থেকে ১ কেজি ২শ গ্রাম গাঁজা উদ্ধারসহ তাকে আটক করে পুলিশ।

এই বিষয়ে জানতে চাইলে নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ, ফেরদৌস ওয়াহিদ জানান, ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬(১) সারনির ১৯(ক) ধারায় মামলা রুজু করেন। আটককৃত মাদক ব্যবসায়ীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ