শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

সিরাজগঞ্জ-পাবনার ৩ নৌ-বন্দরে ট্রাক মালিকদের ধর্মঘট চলছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সঙ্গে সমন্বয় করে ট্রাকের ভাড়া বৃদ্ধির দাবিতে সিরাজগঞ্জের শাহজাদপুরের বাঘাবাড়ী, পাবনার বেড়া ও নগরবাড়ী নৌবন্দরে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছে ট্রাক মালিক সমিতি।

সিরাজগঞ্জ জেলা ট্রাক মালিক সমিতি, শাহজাদপুর ট্রাক মালিক সমিতি ও পাবনা জেলার নগরবাড়ী ট্রাক মালিক সমিতির ডাকে গতকাল রোববার সকাল থেকে এ ধর্মঘট শুরু হয়। সোমবার দ্বিতীয় দিনেও ধর্মঘট পালন করছেন ট্রাক শ্রমিক ও মালিকরা।

এর আগে গত ২৫ আগস্ট বাঘাবাড়ী নৌ বন্দরে ট্রাক মালিক সমিতির কার্যালয়ে সিরাজগঞ্জ জেলার ট্রাক মালিক সমিতি, শাহজাদপুর ও পাবনার নগরবাড়ী ট্রাক মালিক সমিতির যৌথ সভায় এ কর্মবিরতির সিদ্ধান্ত হয়।

কর্মবিরতি পালনকালে ভাড়া বৃদ্ধির দাবিতে ট্রাক মালিক সমিতির নেতাদের বিক্ষোভ প্রদর্শন করতে দেখা গেছে।

এ সময় বক্তব্য দেন- সিরাজগঞ্জ জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মজনু সরকার, সাংগঠনিক সম্পাদক আজমত মোল্লা প্রমুখ।

বক্তারা বলেন, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির পর থেকে এটাকে ইস্যু করে দেশে চাল, ডাল ডিমসহ প্রতিটি পণ্যের দাম বেড়েছে। বাস ভাড়া বৃদ্ধি হয়েছে, অন্যান্য ভাড়াও বৃদ্ধি হয়েছে, কিন্তু ট্রাক পরিবহণের ভাড়া বৃদ্ধি হয়নি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ