শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

পশ্চিমবঙ্গে আটক ৮৮ বাংলাদেশি জেলে ছাড়া পেলেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: অবশেষে ছাড়া পেলেন পশ্চিমবঙ্গে আটক ৮৮ বাংলাদেশি জেলে। দীর্ঘ আইনি লড়াই শেষে দেশে ফেরার সুযোগ পেলেন তারা।

আজ সোমবার (২৯ আগস্ট) সন্ধ্যায় পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার ফ্রেজারগঞ্জ দিয়ে এ মৎস্যজীবীদের বাংলাদেশে ফিরিয়ে দেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকর্তারা। এ সময় দুই দেশের সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি বাংলাদেশি ৩টি মাছ ধরার ট্রলার আন্তর্জাতিক নৌসীমানা অতিক্রম করায়, ওই ট্রলারগুলোতে থাকা ৮৮ জেলেকে আটক করে ভারতীয় নিরাপত্তারক্ষীরা।

আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, ভুল করে ভারতীয় নৌসীমান্তে অনুপ্রবেশ করেছিলেন তারা। ‌ এরপর আদালতের নির্দেশে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর সংশোধনাগারে রাখা হয় তাদের।

পরে আটক ওই ৮৮ জন বাংলাদেশি মৎস্যজীবীকে ফিরিয়ে আনার তৎপরতা শুরু করেন কলকাতা ডেপুটি হাইকমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা।‌

তারা জানান, কলকাতা ডেপুটি হাইকমিশনারের কাউন্সিলর রিয়াজুল ইসলামের দীর্ঘ চেষ্টার পর সম্প্রতি বাংলাদেশি নিরীহ জেলেদের দেশে ফেরত পাঠানোর বিষয়টি চূড়ান্ত হয়।

ফ্রেজারগঞ্জ এলাকার স্থানীয় মৎস্যজীবীরা জানান, সন্ধ্যা ৬টার দিকে জব্দ ট্রলারসহ ৮৮ বাংলাদেশি মৎস্যজীবীকে ফিরিয়ে দেয়া হয়।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ