শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

জ্বালানি তেলের দাম দুই-একদিনের মধ্যে সমন্বয়: নসরুল হামিদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আগামী দু-একদিনের মধ্যে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

আজ সোমবার (২৯ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, জ্বালানি তেল আমদানিতে করের ব্যাপারে আমাদের কিছু সুবিধা দেওয়া হয়েছে। সেই সুবিধার কারণে আমরা হয়তো চিন্তা করছি যে, তেলের দাম হয়তো আমরা সমন্বয় করতে পারব। সেটার হিসাবটা এখনও যাচাই-বাছাই চলছে। আমরা আশা করছি, এখানে হয়তো একটা পরিবর্তন আসবে। সরকার যেহেতু শুল্ক ছাড় দিয়েছে। সেটা হয়তো কিছুটা আমাদের জন্য...তেলের মার্কেট আবার বেড়ে গেছে।

তিনি বলেন, তেলের বাজার এখন ১৫০ -এর ওপরে চলে গেছে, যেটা আগে ১৩০ ছিল। এই অবস্থায় আমরা দাম কতটুকু সমন্বয় করতে পারব, কারণ এখানে ভর্তুতির বড় একটা অংশ আবার যোগ হবে। যখন ডিজেল ১১৪ টাকা ছিল ডিজেল তখন ৮ টাকার ওপরে ভর্তুকি ছিল, এখন হয়তো সেই জায়গাটা আরও বাড়বে। তারপরও এটা কমাতে কতটুকু সমন্বয় হবে- এখনও আমরা সিদ্ধান্ত নিতে পারিনি। হয়তো আজ-কালকের মধ্যে আমরা একটা সিদ্ধান্তে যাবো। এই এতটুকুই বলতে পারি।

সমন্বয়টা কবে নাগাদ হবে এ বিষয় প্রতিমন্ত্রী বলেন, আমি তো আশা করি, কাল-পরশুর মধ্যে একটা কতটুকু যেতে পারি সেটার একটা ব্যবস্থা নেবো আরকি, মাঠপর্যায়ে সমন্বয়ের সুফল পৌঁছাতে আরেকটু সময় লাগবে- আমার মনে হয় তাই।

সমন্বয় বলতে কী দাম কমবে এমন প্রশ্নের জবাবে নসরুল হামিদ বলেন, আমি তো কখনোই কম-বেশির কথা বলিনি। আমি সমন্বয় করতে বলেছি। আমরা চাচ্ছি, ট্যাক্স যে ৫ শতাংশ কমলো, সেটার কতটুকু প্রভাব পড়বে। এটা আমদানির ক্ষেত্রে কমলো কিন্তু খুচরা পর্যায়ে একটা কতটা প্রভাবে ফেলবে সেটা তো আমাকে দেখতে হবে।

প্রতিমন্ত্রী বলেন, দেখলাম ওরকমভাবে হলো না, তখনও তো হিসাবের একটা বিষয় আছে। এদিকে তেলের দামও প্রচণ্ডভাবে বেড়ে গেছে। এটা আমরা আশাই করিনি। আমরা মনে করেছিলাম ট্রেন্ডটা হয়তো নিচের দিকে নামবে। এখন ১৫০-এ ঊর্ধ্বে চলে গেছে, এখনও ভয় পাচ্ছি আরও নাকি বেড়ে যায়।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ