শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

ক্লাসের সময় পরিবর্তন হচ্ছে না: শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক:  বিদ্যুৎ সাশ্রয়ে ছুটি বাড়লেও শিক্ষাপ্রতিষ্ঠানের ক্লাসের সময় পরিবর্তন করার চিন্তা করা হচ্ছে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

সোমবার (২৯ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষাবিষয়ক সাংবাদিকদের সংগঠন এডুকেশন রিপোর্টাস অ্যাসোসিয়েন অব বাংলাদেশের (ইবার) সঙ্গে মতবিনিয়ম সভায় এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

ডা. দীপু মনি বলেন, চলমান বৈশিক সংকটের কারণে সরকারি অফিসের সময় পরিবর্তন করা হয়েছে। এ সংকট কেটে গেলে সেটি আবার পরিবর্তন করা হবে। আগামী বছর থেকে আমাদের নতুন কারিকুলাম বাস্তবায়নের সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানের সাপ্তাহিক ছুটি দুইদিন কার্যকর করার কথা ছিল। সেটি এখন থেকে কার্যকর করা হয়েছে।

স্কুল-কলেজের ছুটি শুক্রবার-শনিবারের বদলে বৃহস্পতিবার-শুক্রবার কেন করা হচ্ছে না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, অনেক কর্মজীবী অভিভাবক বৃহস্পতিবার বাসায় থাকেন না। সে ক্ষেত্রে শিক্ষার্থীর ছুটি কাজে আসে না। এটি আমাদের প্রস্তাবনায় থাকলেও সেটি বাতিল করে শুক্রবার-শনিবার করা হয়েছে।

হলিক্রসের শিক্ষার্থী নিহতের বিষয়ে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি আমাদের কাছে এখনো স্পষ্ট নয়। এ বিষয়ে তদন্ত প্রতিবেদন পাওয়া গেলে বোঝা যাবে। নিহত শিক্ষার্থী তিন বিষয়ে ফেল করেছিল। পরিবারে এ নিয়ে এক ধরনের চাপ ছিল। সামাজিকভাবেও এক ধরনের চাপ তৈরি হয়। এসব কারণে আত্মহত্যার সিদ্ধান্ত নিতে পারে।

তিনি বলেন, শিক্ষার্থীদের মধ্যে আত্মহত্যার প্রবণতা কমাতে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে কাউন্সিলিংয়ের জন্য অন্তত দুজন শিক্ষককে অভিজ্ঞ করা হবে। এ লক্ষ্যে সারাদেশের দুই লাখের মতো শিক্ষককে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ