সোমবার, ১৫ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
লামুর নিঃশব্দ রাত: ইতিহাস, কবর আর এক বিদায়ের পদচিহ্ন চলে গেলেন বিশ্বখ্যাত ইসলামি অর্থনীতিবিদ ড. মুহাম্মদ উমর চাপরা আস-সুন্নাহ স্কিল ডেভেলপমেন্টে প্রশিক্ষক নিয়োগ, আবেদন আহ্বান সায়েদাবাদ, মহাখালী ও গুলিস্তান টার্মিনালের বাসের ডিপো সরিয়ে নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ সিলেট-৫ আসনে সাবেক এমপিকে সংসদে স্মরণ করলেন বর্তমান এমপি ১১ দলীয় জোটের সংবাদে ইসলামী আন্দোলনের লোগো ব্যবহার না করার আহ্বান ডা. জাহিদের ঘটনায় ক্ষুব্ধ ঢাকা, ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব জামিয়া গহরপুরের শিক্ষক মাওলানা কবির আহমদের ইন্তেকাল ১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক: বিআরটিএ পলাশপুর কেন্দ্রীয় জামে মসজিদে ইমাম ও খতিব নিয়োগের বিজ্ঞপ্তি

ইন্দোনেশিয়ায় পরপর তিন বার ভূমিকম্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের উপকূলে রিখটার স্কেলে ৬ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।

সোমবার (২৯ আগস্ট) স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে এই ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এই ঘটনায় এখনও কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বলা হয়েছে, ভূমিকম্পে ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের পশ্চিম উপকূল কেঁপে উঠেছে। দেশটির ভূ-পদার্থবিদ্যা সংস্থার তথ্য অনুযায়ী, সোমবার সকালের দিকে অন্তত তিনবার ওই উপকূলে ভূকম্পন অনুভূত হয়েছে।

ইন্দোনেশিয়ার আবহাওয়া ও ভূ-পদার্থবিদ্যা সংস্থা (বিএমকেজি) সকাল ১০টা ৩০ মিনিটের একটু আগে সুমাত্রার পশ্চিম উপকূলীয় মেনতাওয়াই দ্বীপপুঞ্জের গভীরে ভূমিকম্পের উৎপত্তি হয়েছে। তবে একাধিকবার ভূকম্পন অনুভূত হলেও সুনামি সতর্কতা জারি করা হয়নি।

সোমবার ভোর থেকে পরপর ক্রমবর্ধমান তীব্র তিনটি ভূমিকম্প ওই এলাকায় আঘাত হেনেছে। ভোরের দিকে আঘাত হানা প্রথম ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ২। এর এক ঘণ্টারও কম সময় পর ৫ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প হয়েছে।

ইন্দোনেশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা এই সংস্থার এক বিবৃতিতে বলা হয়েছে, সুমাত্রার প্রাদেশিক রাজধানী পাদাংয়ের মেনতাওয়াই দ্বীপপুঞ্জের বাসিন্দারা কয়েক সেকেন্ড ধরে তীব্র কম্পন অনুভূত হয়েছে বলে জানিয়েছেন। প্রাদেশিক রাজধানীর পাশাপাশি বুকিতিংগির পার্বত্য অঞ্চলে আঘাত হানা এই ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ১।

সংস্থাটি বলেছে, ভূমিকম্পে এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। তবে সাইবারুত দ্বীপে কিছু ভবনের সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে।

মেনতাওয়াই দ্বীপপুঞ্জের স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা নোভরিয়াদি বলেছেন, ভূমিকম্প কবলিত এলাকার কয়েকটি গ্রামের বাসিন্দাদের উঁচু স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়া ভূমিকম্পে স্থানীয় একটি গির্জা, স্কুল, স্বাস্থ্যসেবা স্থাপনার হালকা ক্ষতি হয়েছে।

সেখানকার স্থানীয় জনসাধারণকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছে বিএমকেজি। একই সঙ্গে ভূমিকম্প পরবর্তী আফটারশকের সম্ভাবনা রয়েছে বলে বাসিন্দাদের সতর্ক করে দেওয়া হয়েছে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ