শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

সরকার পতন দিবাস্বপ্ন ছাড়া কিছুই নয়: ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশ আর জনগণকে নিয়ে ভাবে না বিএনপি। তাদের লক্ষ্য হলো ক্ষমতা। সরকার পতন মানে ক্ষমতা। আবারও হাওয়া ভবন, আবারও ধ্বংসলীলা, আবারও তাদের জঙ্গিবাদ-সাম্প্রদায়িকতা। সেই হাওয়া ভবনে লুটপাট। এটাই তাদের লক্ষ্য। সরকার পতন দিবাস্বপ্ন ছাড়া কিছুই নয়।

শনিবার (২৭ আগস্ট) জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত জাতীয় কবির সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

‘বিএনপির ১ দফা দাবি সরকার পতন’ এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, গত ১৩ বছর ধরে সরকার পতনের কথা শুনে আসছি। দিন, কাল, ক্ষণ, রোজার ঈদ, কোরবানির ঈদ, পরীক্ষা এসব অনেকবার শুনেছি যে, এর পরপরই আন্দোলন হবে।

তিনি বলেন, সবচেয়ে বড় বিষয় হচ্ছে এদেশে আজকে অসাম্প্রদায়িকতার কথা বলে সাম্প্রদায়িক শক্তির পৃষ্ঠপোষকতা করা হচ্ছে। আজকে গণতন্ত্রের নামে মুক্তিযুদ্ধের নামে এই বর্ণচোরা মুক্তিযোদ্ধা, বর্ণচোরা সাম্প্রদায়িক শক্তি, বর্ণচোরা গণতন্ত্রবিরোধী শক্তিকে চিহ্নিত করতে হবে। তাদের প্রতিরোধ করতে হবে, পরাজিত করতে হবে।

জাতীয় কবিকে নিয়ে ওবায়দুল কাদের বলেন, কাজী নজরুল ইসলাম যৌবনের কবি, বিদ্রোহের কবি, প্রেমের কবি, ব্যথার কবি। তার মৃত্যুবার্ষিকীতে আমরা বাংলাদেশ আওয়ামী লীগ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করছি।

কাজী নজরুল ইসলাম মৃত্যুর এত বছর পরও প্রাসঙ্গিক উল্লেখ করে তিনি বলেন, কাজী নজরুল ইসলাম শুধু সমকালের নন, তিনি সর্বকালের। আমরা আজকে তাকে বেশি করে মনে করব তার অসাম্প্রদায়িক মানবতাবাদী চেতনার জন্য। এই অসাম্প্রদায়িক মানবতাবাদী চেতনার জন্য বঙ্গবন্ধু থেকে যে সংগ্রাম শুরু হয়েছিল সে লড়াই আমরা চালিয়ে যাচ্ছি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ