শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সপ্তাহের শেষেই ইরানের সঙ্গে চুক্তি কার্যকর হওয়ার দাবি ট্রাম্পের ইরানের খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের খেলাফত আন্দোলন ঘুরে ফের ইসলামী আন্দোলনে নান্নু মুন্সী গাইবান্ধার সেই মূর্তি স্থাপনের কাজ বন্ধ ঘোষণা চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন

সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কাজ করছে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশে খাদ্যশস্যের উৎপাদন বৃদ্ধি ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার কাজ করছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

আজ শনিবার (২৭ আগস্ট) দুপুরে মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে আর্সেনিক ও আয়রনমুক্ত পানির স্থাপনা উদ্বোধনকালে এ কথা বলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী।

ফরহাদ হোসেন বলেন, জাতিসংঘ মহাসচিব বলেছেন, ২০২৩ সালে বিশ্বে খাদ্য সংকট দেখা দিতে পারে। এখন বাংলাদেশ সরকারের মূল লক্ষ্য দেশে খাদ্যশস্যের উৎপাদন বৃদ্ধি ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা।

তিনি বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বের প্রতিটি দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তেলের মূল্যবৃদ্ধির কারণে বিশ্বে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। কীভাবে দ্রব্যমূল্য কমিয়ে আনা যায় সেদিক নিয়েই এখন কাজ করছে সরকার। উন্নত দেশগুলোতে এখন অর্থনৈতিক মন্দা শুরু হয়েছে। মানুষের জীবনমান ধরে রেখে যে কোনো সমস্যা মোকাবিলা করে সরকার সামনের দিকে এগিয়ে যেতে চায়।

প্রতিমন্ত্রী বলেন, এরই মধ্যে সরকার করোনাকে সফলভাবে মোকাবিলা করেছে। বর্তমান পরিস্থিতিতেও সরকার নানামুখী পদক্ষেপ গ্রহণ করছে। এ পদক্ষেপের মধ্য দিয়ে সরকার সব প্রতিকূলতাকে জয় করে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ