শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

শেরপুরে বৃষ্টির জন্য নামাজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: শেরপুরের নালিতাবাড়ীতে অনাবৃষ্টি থেকে বাঁচতে বৃষ্টির জন্য নামাজ আদায় করেছেন মুসল্লিরা। আজ শনিবার (২৭ আগস্ট) সকালে উপজেলার ১ নং পোড়াগাঁও ইউনিয়নের বাতকুচি ঈদগাঁ মাঠে নামাজ আদায় করা হয়।

জানা গেছে, চলতি আমন মৌসুমে প্রায় এক মাস পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় ফসলের মাঠ ফেটে চৌচির হয়ে যায়।এ অবস্থায় কৃষকরা বিপাকে পড়েছেন।

এক  কৃষক বলেন, আমাদের ক্ষেতের ধান পানির অভাবে নষ্ট হয়ে গেছে। তেলের দাম বেশি, তাই সেচ দিয়ে পানি দিতে অনেক খরচ হয়। বৃষ্টি হলে খরচটা কমত। বর্ষাকালের মাঝামাঝিতেও দেখা নেই বৃষ্টির। মাঠ ফেটে চৌচির হয়ে যাচ্ছে। এখন যদি বৃষ্টি না হয় তাহলে আমগো বড় ক্ষতি হইয়া যাবে।

নালিতাবাড়ী পৌরসভার মার্কাজ জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি উবায়দুর রহমান বলেন, অনাবৃষ্টির কারণে আজ আমাদের এই এলাকায় একটা বিপদ বয়ে যাচ্ছে। রোদ আর খরার কারণে কৃষকসহ সব স্তরের মানুষের মনে আজ শান্তি নেই। তাই বৃষ্টির জন্য মহান আল্লাহর রহমত কামনায় পোড়াগাঁও ইউনিয়নের ইমাম ও জনগণ শনিবার বিশেষ নামাজের আয়োজন করেছেন।

১ নং পোড়াগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ মাওলানা মো. জামাল উদ্দিন বলেন, বৃষ্টি না হওয়ায় এলাকার মানুষ সেচ দিতে পারছে না। কৃষকের ধান পানির অভাবে নষ্ট হচ্ছে। আমার ইউনিয়নের ইমাম ও মুসল্লিরা নামাজের আয়োজন করেছেন।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ