বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
দেশে কওমি মাদরাসা ২৫ হাজার, শিক্ষার্থী প্রায় ৭০ লাখ হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত

বিশ্বে করোনায় আরও ১৮০১ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী আরও ১ হাজার ৮০১ জনের মৃত্যু হয়েছে। এ সময় করোনা রোগী শনাক্ত হয়েছে ৬ লাখ ৭৩ হাজার ১৩০ জন।

শনিবার (২৭ আগস্ট) সকালে করোনার হিসেব রাখার ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ২ লাখ ২৭ হাজার ১৩৯ জন করোনা শনাক্ত হয়েছে জাপানে। মৃত্যুর শীর্ষে যুক্তরাষ্ট্র। দেশটিতে নতুন করে ৩১২ জনের মৃত্যু হয়েছে।

এ ছাড়া ব্রাজিলে ১৩৬ জন, জার্মানিতে ১০১, ইতালিতে ৯৯ জন, রাশিয়া ও দক্ষিণ কোরিয়াতে ৮১, স্পেনে ৭০, মেক্সিকোতে ৬৪, অস্ট্রেলিয়ায় ৫৫ জন, ফ্রান্সে ৫১ জন এবং ইরানে ৩৫ জন মারা গেছেন।

বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬০ কোটি ৪৭ লাখ ৫৪ হাজার ৭১ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৬৪ লাখ ৮৫ হাজার ৬৩ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৭ কোটি ৯৫ লাখ ৭৪ হাজার ৮১৯ জন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ