শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

প্রথমবারের মতো নৌপথে ভারত গেলো ঝুট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: প্রথমবারের মতো গার্মেন্টসের অব্যবহৃত কটন কাপর-ঝুট নৌপথে বাংলাদেশ থেকে ভারতে যাচ্ছে। এক লাখ মেট্রিক টন ওয়েস্ট কটন রপ্তানির মধ্যে প্রথম চালানে যাচ্ছে ১১১ মেট্রিক টন।

সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেডের এসিস্ট্যান্ট ম্যানেজার (এডমিনিস্ট্রেশন) মো. রুহুল আমিন এ তথ্য নিশ্চিত করেছেন।

আজ শনিবার (২৭ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে মুন্সিগঞ্জে ধলেশ্বরী নদীর পশ্চিম মুক্তারপুর সামিট অ্যালায়েন্স বন্দর থেকে জাহাজ ইয়া রাজ্জাক ভারতের উদ্দেশ্যে ছেড়ে যায়।

১১১ টন ঝুট কাপড়বাহী জাহাজটি ভারতের আসামের ধুবরী বন্দরে যাবে। মোক্তার হোসেন টেড্রাসের নামের এক প্রতিষ্ঠান এসব ঝুট রপ্তানি করছে। ৬৫০ কিলোমটার দূরত্বের গন্তব্যে পৌঁছাতে সময় লাগবে ৬-৭ দিন। এর মাধ্যমে প্রথমবারের মতো বাংলাদেশের সঙ্গে ভারতের ঝুট রপ্তানি কার্যক্রম শুরু হলো।

এর আগে একই দিন দুপুরে মুন্সীগঞ্জের মুক্তারপুর এলাকার সামিট অ্যালায়েন্স পোর্ট থেকে নদী পথে রপ্তানি পণ্যের যাত্রা শুরু হয়।

চুক্তি অনুসারে, ইয়া-রাজ্জাকু নামের জাহাজের মাধ্যমে আসামেরে ধুবুরী পৌঁছাবে গার্মেন্টসের ওয়েস্ট কটন। ৬৫০ কিলোমিটার দূরত্বের আসামের ধুবুরী বন্দরের পৌঁছাতে সময় লাগবে ৬ থেকে ৭দিন। পরবর্তীতে তা ভারতের হরিয়ানা, কলকাতাসহ ৩টি রাজ্যে যাবে।

মো. রুহুল আমিন জানান, নৌপথে আন্তর্জাতিক বাণিজ্যের পরিধি বাড়ানোর জন্য ১৯৭২ সালে ভারতের সঙ্গে নৌ-ট্রানজিট এবং নৌ-পোর্টেবল চুক্তি সাক্ষর করে বাংলাদেশ। প্রথমবারের মতো নৌপথে ঝুট নিয়ে ভারত যাচ্ছে। প্রথম চালানে ১১১ টন জুট রপ্তানি হচ্ছে। বছরে এক লাখ মেট্রিকটন ঝুট রপ্তানির পরিকল্পনা রয়েছে। যার বিপরীতে বিপুল বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ তৈরি হচ্ছে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ