শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

ধর্মশিক্ষা বাদ দেওয়ার তথ্য সম্পূর্ণ গুজব: শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নতুন কারিকুলাম থেকে ধর্মশিক্ষা বাদ দেওয়া হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে তথ্য ছড়ানো হচ্ছে তা সম্পূর্ণ গুজব বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

আজ শনিবার (২৭ আগস্ট) রাজধানীতে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন শিক্ষামন্ত্রী।

ডা. দীপু মনি বলেন, একটি মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারবিরোধী প্রচারণা চালাচ্ছে। এরাই এখন নতুন শিক্ষাক্রম নিয়ে অপপ্রচার চালাচ্ছে। তারা ধর্মশিক্ষা বাদ দেওয়া হয়েছে বলে যে মিথ্যা প্রচারণা চালাচ্ছে, তা একেবারেই অসত্য।

তিনি বলেন, এ শিক্ষাক্রমের মাধ্যমে জ্ঞান, দক্ষতা, মূল্যবোধ প্রসারিত করার জন্য কাজ করছি। সেখানে ধর্ম, নৈতিকতা, মূল্যবোধ অবিচ্ছেদ্য অংশ। ধর্মশিক্ষা বাদ দেওয়ার প্রশ্নই আসে না।

এভারেস্টজয়ী নিশাত মজুমদার ও পারমিতা প্রজ্ঞার মানাসলু যাত্রার বিষয়ে বলেন, নারীরা সব দিক থেকে এগিয়ে যাচ্ছে। আগামী ২৯ আগস্ট নিশাত মজুমদার ও পারমিতা প্রজ্ঞা মানাসলু জয়ে যাবেন। তারা বাংলাদেশের পতাকা উড়াবেন পর্বত চূড়ায়। নিশাত জয় করে আসবে আর আমরা তার গল্প শুনব। নিশাত শুধু পর্বতজয়ী নারী নয় বরং আমাদের সবার অনুপ্রেরণা।

তিনি আরও বলেন, মানুষ স্বপ্ন দেখায় আর বঙ্গবন্ধু সব বাধাকে অতিক্রম করে জয় করা শিখিয়েছেন। প্রধানমন্ত্রী সেই স্বপ্ন দেখাচ্ছেন জাতিকে। আর বাঙালি সাধারণ মেয়ে অথচ দুঃসাহসী কাজ করেন নিশাতরা।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ