শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

কক্সবাজারের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কক্সবাজারের উখিয়ায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারীসহ ৪ জন নিহত হয়েছেন। এছাড়া একই ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।

আজ শনিবার ( ২৭ আগস্ট) সকাল ১০টার দিকে উখিয়ার হিজলিয়ায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে হিজলিয়ায় কক্সবাজারমুখী ট্রাক ও অটোরিকশার সংঘর্ষের ঘটনায় ৫ জনকে আহত অবস্থায় উদ্ধার করে নিকটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে ৪ জনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

নিহতরা হলেন, উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের উত্তর বড়বিল এলাকার বাসিন্দা মৃত জয়নালের স্ত্রী ছলেমা খাতুন (৪৫), একই ইউনিয়নের পাগলিরবিল এলাকার গুরা মিয়ার ছেলে আনোয়ার ইসলাম (২৫) ও রামু উপজেলার মেরংলোয়া এলাকার বাসিন্দা মনিন্দ্র ধরের ছেলে বিধু ধর (৫২)। তাৎক্ষণিক নিহত আরেকজনের পরিচয় জানা যায়নি।

এছাড়া এ ঘটনায় রামু গুরুতর আহত গর্জনীয়া এলাকার নুরুল আলমের ছেলে হাবিবুল্লাহ।

বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলী। তিনি বলেন, হাইওয়ে পুলিশ আইনি ব্যবস্থা গ্রহণ করবেন।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ