শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

বগুড়ায় টিসিবি'র পণ্য পাচারকালে আটক, একলাখ টাকা জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বগুড়ার নন্দীগ্রামে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য রাতে পাচারের চেষ্টাকালে স্থানীয় জনতা আটক করেছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ডিলারকে একলাখ টাকা জরিমানা করা হয়।

শুক্রবার সকালে নন্দীগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিফা নুসরাত এ তথ্য নিশ্চিত করেন। বৃহস্পতিবার রাতে উপজেলার বুড়ইল ইউনিয়নের কহুলি গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, গত বৃহস্পতিবার দুপুর থেকে মেসার্স জান্নাতুল রিয়া এন্টারপ্রাইজের লোকজন বুড়ইল ইউনিয়ন পরিষদ চত্বরে টিসিবি পণ্য বিক্রি শুরু করেন। এসময় সেখান থেকে মেসার্স জান্নাতুল রিয়া এন্টারপ্রাইজের লোকজন টিসিবির পণ্যগুলো সরিয়ে ফেলেন। রাতে ওই মালামাল ভ্যানে করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা পণ্যগুলো জব্দ করে। সেখান থেকে ৭৮ লিটার তেল, ৩৪ কেজি ডাল ও ২৭ কেজি চিনি উদ্ধার করা হয়।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিফা নুসরাত সেখানে উপস্থিত হয়ে ঘটনার সত্যতা পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক লাখ টাকা জরিমানা করেন। তাৎক্ষণিকভাবে সেখানেই উদ্ধারকৃত টিসিবির পণ্যগুলো দরিদ্র মানুষের মাঝে ন্যায্যমূল্যে বিক্রি করা হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ