শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

দেখে নিন ২ মাসে পদ্মা সেতুতে কত টাকার টোল আদায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: উদ্বোধন পর থেকে গত দুই মাসে পদ্মা সেতুতে কত টানা টোল আদায় হয়েছে তা জানিয়েছেন সেতু বিভাগের প্রধান প্রকৌশলী কাজী মোহাম্মদ ফেরদৌস।

আজ শুক্রবার (২৬ আগস্ট) সন্ধ্যায় সাংবাদিকদের জানান তিনি।

কাজী মোহাম্মদ ফেরদৌস বলেন, ২৬ জুন থেকে ২৫ আগস্ট পর্যন্ত প্রতিদিন গড়ে পদ্মা সেতু দিয়ে যান পারাপার হয়েছে প্রায় ১৭ হাজার ২১৩টি। আর টোল আদায় হয়েছে ১৩৮ কোটি ৮৪ লাখ ৩ হাজার ৮৫০ টাকা।

পদ্মা সেতুতে যান চলাচলের প্রথম দিনে টোল আদায় হয়েছিল দুই কোটি ৯ লাখ ৪০ হাজার ৩০০ টাকা। জুনের ৫ দিনে আয় হয় ১০ কোটি ১৪ লাখ ১ হাজার ৮৫০ টাকা।

জুলাই মাসে আয় হয় ৭৮ কোটি ৫০ লাখ ১৯ হাজার ৪০০ টাকা। এ ছাড়া চলতি আগস্টের ২৫ দিনে আয় হয়েছে ৫০ কোটি ১৯ লাখ ৮২ হাজার ৬০০ টাকা।

উল্লেখ্য, গত ২৫ জুন উদ্বোধনের পরদিন থেকে জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় স্বপ্নের পদ্মা সেতু। ৮ জুলাই পদ্মা সেতু দিয়ে একদিনে সর্বোচ্চ আয় হয়েছে ৪ কোটি ১৯ লাখ ৩৯ হাজার ৬৫০ টাকা।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ