শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

তিন মাসের মধ্যে অনেক কষ্ট লাঘব হবে: শিল্পমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশের পরিস্থিতি ঠিক হয়ে আসবে। আগামী তিন মাসের মধ্যে অনেক কষ্ট লাঘব হবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।

শুক্রবার (২৬ আগস্ট) সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে তিনি এসব কথা বলেন।

শিল্পমন্ত্রী বলেন, সিমেন্ট থেকে শুরু করে সব নির্মাণ সামগ্রীর দাম বেড়েছে। আমাদের ব্যবসায়ীরা একটু বেশি সুযোগ নেয়। ব্যবসায়ীদের কোনোভাবেই আমরা নীতিমালার মধ্যে আনতে পারিনি। শুধু সার বা নির্মাণ সামগ্রী নয়, চেষ্টা করছি সার্বিকভাবে বাজার নিয়ন্ত্রণের জন্য।

তিনি আরও বলেন, বিশ্ববাজারে মন্দা আছে। আমরা চেষ্টা করবো তাদের সঙ্গে সমন্বয় করে চলতে। যে পরিস্থিতিই সৃষ্টি হোক কৃষিকে আমরা বাঁচিয়ে রাখবো। বাংলাদেশে কোনো অভাব হবে না।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ