শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত জনগণ মানবে না: মোশাররফ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নির্বাচন কমিশন ইভিএম ব্যবহারের যে সিদ্ধান্ত নিয়েছে তা জনগণ মানবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।

শুক্রবার সকালে মুক্তিযোদ্ধা দলের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের নেতাকর্মীদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন।

নির্বাচন কমিশনকে সরকারের দালাল আখ্যা দিয়ে মোশাররফ বলেন, ২০১৪ ও ২০১৮ সালের মতো আবারও ভিন্ন পন্থায় কারচুপি করে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতেই দেড়শ’ আসনে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। সরকারের ইচ্ছার প্রতিফলন ঘটিয়েছে কমিশন। তাদের এই সিদ্ধান্ত জনগণ মানবে না।

তিনি বলেন, ইভিএম কেন, বর্তমান কমিশনের অধীনে জাতীয় সংসদ নির্বাচনেই যাবে না বিএনপি।

মোশাররফ বলেন, সরকারের অব্যবস্থাপনা, দুর্নীতি ও গোষ্ঠীতন্ত্রের স্বার্থ চরিতার্থের জন্য দেশের দুরাবস্থা তৈরি হয়েছে। ক্ষমতাসীনদের ব্যর্থতার জন্য মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে।

‘খালেদা জিয়াকে মুক্ত করে গণতন্ত্র ফিরিয়ে আনা বিএনপির লক্ষ্য’— এমন মন্তব্য করে তিনি আরও বলেন, অবিলম্বে সংসদ বাতিল করে সরকারকে পদত্যাগ করতে হবে। নতুন কমিশনের মাধ্যমে আগামী জাতীয় নির্বাচন হতে হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ