সোমবার, ১৫ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক ‘২০ জুন থেকে ‘ঢাকা–নারিতা–ঢাকা’ রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হবে’  উপদেষ্টা ডা. জাহেদকে দিল্লি বিমানবন্দরে বসিয়ে রাখার ঘটনায় সংসদে ক্ষোভ গতিসীমা লঙ্ঘন ঠেকাতে মহাসড়কে থাকবে বিশেষ প্রযুক্তি: সেতুমন্ত্রী হাম ও উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু মহিলা মাদরাসার দায়িত্বশীলদের করণীয় নিয়ে আলোচনা সভা বুধবার

আফ*গানি*স্তানে বন্যা ও ভূমিধস; মৃতের সংখ্যা বেড়ে ১৮২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানে বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৮২ জনে। আহত হয়েছেন আরও আড়াইশ’।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ নিশ্চিত করেন এ তথ্য। খবর রয়টার্স’র।

সংবাদ বিবৃতিতে জানান, পুরোপুরি বিধ্বস্ত তিন হাজারের বেশি ঘরবাড়ি ও স্থাপনা। প্রাকৃতিক দুর্যোগে মারা গেছেন হাজারের বেশি গবাদি পশু। সবচেয়ে ক্ষতিগ্রস্ত লোগার প্রদেশ, সেখানে বাস্তুচ্যুত ২০ হাজারের বেশি বাসিন্দা।

তালেবান মুখপাত্রের দাবি, পার্বত্য এলাকাগুলোতে দেখা দিয়েছে ভয়াবহ মানবিক বিপর্যয়। তালেবান সরকারের একার পক্ষে দুর্যোগ এবং পরবর্তী সংস্কারকাজ মোকাবেলা করা কষ্টকর। আন্তর্জাতিক মহলকে সহযোগিতার জন্য এগিয়ে আসার আহ্বান জানান এই তালেবান নেতা।

উল্লেখ্য, গত জুন মাসেই ভয়াবহ ভূমিকম্পে দেশটিতে প্রাণ হারান হাজারের বেশি মানুষ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ