শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

আখাউড়ায় স্থলবন্দরে এসে পৌঁছালো গমের প্রথম চালান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: টানা ১৬ দিন বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে পুনরায় গম আমদানি শুরু হয়েছে।

বুধবার ১১টি ট্রাকে ৩০০ মেট্রিক টন ও বৃহস্পতিবার ৩৫টি ট্রাকে ৭০০ মেট্রিক টন গমের চালান আখাউড়া স্থলবন্দরে এসে পৌঁছেছে।

বন্দরে আসা ১ হাজার টন গম দেশের নানা প্রান্তে যাবে বলে জানিয়েছেন, গম কাস্টমস ক্লিয়ারিংয়ের দায়িত্বে থাকা স্থলবন্দরের সিএন্ডএফ এজেন্ট মেসার্স খলিফা এন্টারপ্রাইজের প্রতিনিধি মো. মোজাম্মেল হক।

তিনি বলেন, দেশের মাটিতে গমের প্রচুর চাহিদা থাকায় গম আমদানি করা হচ্ছে। গম রপ্তানিতে ভারত সরকারের নিষেধাজ্ঞা জারির পূর্বে ২ হাজার ৫০০ মেট্রিক টন গম আমদানির জন্য এলসি খুলেছিল ইসলাম এগ্রোবেট লিমিটেড। ওই এলসির প্রথম চালানে এক হাজার টন গম গত দুদিনে আখাউড়া স্থলবন্দরে এসেছে।

আখাউড়া বন্দর সূত্রে জানা গেছে, শুল্কমুক্ত সুবিধায় আমদানিকারক প্রতিষ্ঠান সাভারের ইসলাম অ্যাগ্রোভেট লিমিটেড প্রতি মেট্রিক টন গম ৩৭০ মার্কিন ডলার মূল্য দিয়ে ভারত থেকে কিনেছে।

আখাউড়া স্থলবন্দর কর্তৃপক্ষের ওয়্যারহাউজ সুপারিন্টেন্ডেন্ট মো. সামাউল ইসলাম জানান, ভারতীয় ট্রাকে ১ হাজার মেট্রিক টন গম আখাউড়া বন্দরে প্রবেশ করেছে। প্রথম চালানের গমগুলো খালাস কার্যক্রম শুরু হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ