সোমবার, ১৫ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক ‘২০ জুন থেকে ‘ঢাকা–নারিতা–ঢাকা’ রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হবে’ 

আল্লামা আরশাদ মাদানীর সুস্থতায় মাদরাসাসমূহে খতমে শেফা পাঠের আহ্বান মাওলানা আরশাদ রাহমানীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভারতের দারুল উলুম দেওবন্দের সদরুল মুদাররিসীন ও জমিয়তে ওলামায়ে হিন্দের সভাপতি ‘আমিরুল হিন্দ’ আল্লামা সাইয়েদ আরশাদ মাদানির সুস্থতা কামনায় দেশের সব মাদরাসায় খতমে শেফা পাঠ করার আহ্বান জানান বসুন্ধরা ইসলামিক রিসার্চ সেন্টারের মহাপরিচালক ও খানকাহে ইমদাদিয়া আশরাফিয়া আবরারিয়া জানেশীন আল্লামা আরশাদ রাহমানী।

আজ বুধবার আল্লামা আরশাদ রাহমানীকে স্থানীয় সময় বেলা ১১টার দিকে নয়াদিল্লির ফোর্টিস হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি ডা. আজমত করিমের তত্ত্বাবধানে চিকিৎসকদের নিবিড় পরিচর্যায় রয়েছেন।

হযরতের রোগমুক্তির জন্য দেশের মাদরাসায় ছাত্র শিক্ষকদের কাছে খাস আমল, তেলাওয়াত ও দোয়ার ইহতেমাম করার আহবান জানান তিনি।

উল্লেখ্য ২০২০ সালে দারুল উলুম দেওবন্দের সদরুল মুদাররিসীন ও ২০২১ সালে তিনি পঞ্চম ‘আমিরুল হিন্দ’ নির্বাচিত হন।
আল্লামা সায়্যিদ আরশাদ মাদানী ব্রিটিশবিরোধী আন্দোলনের প্রাণপুরুষ সাইয়্যেদ হুসাইন আহমদ মাদানীর ছেলে ও মাওলানা সায়্যিদ মাহমুদ মাদানীর চাচা। বর্তমানে তাকে ভারতের অন্যতম প্রভাবশালী আলেম হিসেবে বিবেচনা করা হয়। বাংলাদেশে তার অসংখ্য ছাত্র ও ভক্ত রয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ