সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

দাখিল-আলিমে টিসির আবেদন শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক:দাখিল ও আলিম পর্যায়ের শিক্ষার্থীদের টিসির অনলাইন আবেদন গ্রহণ শুরু হয়েছে। সোমবার (২২ আগস্ট) থেকে আবেদন শুরু হয়েছে।

আগামী বছরের অর্থাৎ ২০২৩ সালের আলিম পরীক্ষার্থীদের এবং ২০২৪ সালের দাখিল পরীক্ষার্থীরা আজ থেকে টিসির আবেদন করতে পারবে বলে জানিয়েছে মাদরাসা শিক্ষা বোর্ড।

সব মাদরাসা প্রধান, শিক্ষক ও শিক্ষার্থীদের বিষয়টি জানিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে মাদরাসা শিক্ষা বোর্ড। মাদরাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে টিসির আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা। এজন্য একটি নির্দেশিকাও প্রকাশ করেছে বোর্ড।

বিজ্ঞপ্তিতে বোর্ড বলা হয়েছে, ২০২১-২২ শিক্ষাবর্ষের (পরীক্ষার্থী-২০২৩) আলিম শ্রেণিতে ও ২০২২-২৩ শিক্ষাবর্ষে (পরীক্ষার্থী-২০২৪) দাখিল নবম শ্রেণিতে রেজিস্ট্রেশসকৃত নিয়মিত শিক্ষার্থী ২২ আগস্ট থেকে অনলাইনে ই-টিসির আবেদন করতে পারবেন। সেবা প্রত্যাশীদের কোনো ম্যানুয়াল আবেদন বোর্ডে সরাসরি গ্রহণ করা হবে না। তাই নির্ধারিত নিয়মে ২২ আগস্ট থেকে অনলাইনে ইটিসির আবেদন ও ফি জমা দিতে সেবা প্রত্যাশীদের বলেছে মাদরাসা শিক্ষা বোর্ড।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ