মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৬ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, ৬০ কিলোমিটার বেগে বাতাসের শঙ্কা! হারামাইনের সাউন্ড সিস্টেম বদলে দেওয়ার কারিগর তুর্কি প্রকৌশলী পাল্টে গেল দাখিল-আলিমের ‘সাধারণ শাখা’র নাম সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত তোলা নিয়ে নতুন নির্দেশনা স্থানীয় নির্বাচন সামনে রেখে দুই জেলায় বিকেএমের পরামর্শ সভা অপরাধী যে-ই হোক, প্রাপ্য বিচার নিশ্চিত করতে হবে: মাওলানা ইউসুফী গোসল ফরজ অবস্থায় করণীয় ও বর্জনীয়

নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নোয়াখালীর সেনবাগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বাচ্চু নামের আরও এক ব্যক্তি আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার (১৮ আগস্ট) দুপুর দেড়টার দিকে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। নিহতরা হলেন, নজরুল ইসলাম ও সবুজ। তারা নেত্রকোণা জেলার পূর্ব দৌলা এলাকার বাসিন্দা।

এর আগে, একই দিন দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কাবিলপুর ইউনিয়নের ছমিরমুন্সিরহাট হাজী তবারক আলী সুপার মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সেনবাগ থানার ওসি ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উপজেলার ছমিরমুন্সিরহাট এলাকায় বহুতল ভবন নির্মাণের জন্য মাটি পরীক্ষার কাজ চলছিল।

এ সময় বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসে একটি স্টিলের পাইপ। এতে সবুজ-নজরুল পাইপের ওপর দিয়ে যাওয়া বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায়।

ওসি ইকবাল আরও বলেন, নিহতের পরিবারের সাথে কথা বলে পরবর্তীতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে। লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ