শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান

বুস্টার ডোজের আওতায় ৪ কোটি ২১ লক্ষাধিক মানুষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশে এ পর্যন্ত করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধী টিকার বুস্টার ডোজ পেয়েছেন ৪ কোটি ২১ লাখ ২৬ হাজার ৮৭২ জন। গত ২৪ ঘণ্টায় বুস্টার ডোজ পেয়েছেন ২ লাখ ৪৮ হাজার ৬৭১ জন।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন শাখার (এমআইএস) পরিচালক ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. শাহাদাত হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় (বুধবার) দেশে প্রথম ডোজ পেয়েছেন ৮ হাজার ৪৪২ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৩৬ হাজার ৫১২ জন। আর একই সময়ে বুস্টার ডোজ পেয়েছেন ২ লাখ ৪৮ হাজার ৬৭১ জন। তাদেরকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, সিনোফার্ম, ফাইজার, মর্ডানা এবং জনসন অ্যান্ড জনসনের টিকা দেওয়া হয়েছে।

এতে আরও বলা হয়, এখন পর্যন্ত টিকার প্রথম ডোজ পেয়েছেন ১২ কোটি ৯৮ লাখ ২৩ হাজার ১০২ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ১২ কোটি ৯ লাখ ৩৮ হাজার ৯৮৭ জন। এ সময়ে টিকার বুস্টার (তৃতীয়) ডোজ পেয়েছেন চার কোটি ৪ কোটি ২১ লাখ ২৬ হাজার ৮৭২ জন।

গত ১ নভেম্বর থেকে বাংলাদেশে ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম শুরু হয়। তাদের মধ্যে এখন পর্যন্ত এক কোটি ৭৩ লাখ ৫৫ হাজার ৮৭৫ জনকে প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে। দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে এক কোটি ৬১ লাখ ৭ হাজার ৫১২ জনকে।

অধিদপ্তর জানিয়েছে, দেশে এই পর্যন্ত ৩ লাখ ৭৭ হাজার ৩৬২ জন ভাসমান জনগোষ্ঠী টিকার আওতায় এসেছেন। তাদের জনসন অ্যান্ড জনসনের সিঙ্গেল ডোজ টিকা দেওয়া হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ