শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান

ডিসেম্বরের মধ্যে সরানো হবে চকবাজারের ৫০০ গুদাম-কারখানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যে চকবাজার থেকে ৫০০ কারখানা-গুদাম সরানো হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস।

আজ বুধবার (১৭ আগস্ট) সকালে পুরান ঢাকার চকবাজারের দেবীদাস ঘাট লেনে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শন শেষে এ ঘোষণা দেন ডিএসসিসির মেয়র।

মেয়র তাপস বলেন, অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া রেস্টুরেন্ট ভবনটি (বরিশাল হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট) অবৈধ। এখানে কারখানা, গ্যাস, পানির লাইনের অনুমোদন ছিল না। এটি মূলত ওয়াকফ এস্টেটের সম্পত্তি।

তিনি বলেন, এই এলাকায় গুদাম, কারখানা দিয়ে ভরিয়ে ফেলা হয়েছে। ২০১৮ সাল থেকে এই এলাকায় নতুন ভবনের অনুমোদন দেওয়া বন্ধ রয়েছে। আমরা চিরুনি অভিযান পরিচালনা করে এখানে অবৈধ ২ হাজার ৪০০-এর বেশি ভবন শনাক্ত করেছি। পর্যায়ক্রমে এগুলো এখান থেকে সরানো হবে।

এর আগে সোমবার (১৫ আগস্ট) দুপুর পৌনে ১২টায় চকবাজারের দেবীদাস ঘাট লেনে বরিশাল হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রায় সাড়ে ৫ ঘণ্টা পর ভবনের আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসে ১০টি ইউনিট। পরে ভেতর থেকে ছয় জনের মৃতদেহ উদ্ধার করা হয়।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ