শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান

৩০০ টাকা মজুরি না পেলে রাজপথ ছাড়বেন না চা-শ্রমিকরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মজুরি বাড়িয়ে ৩০০ টাকা করার দাবিতে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করেছেন দেশের বিভিন্ন চা-বাগানের শ্রমিকরা। ৩০০ টাকা মজুরি না পেলে রাজপথ ছাড়বেন না চা-শ্রমিকরা। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শ্রম অধিদপ্তরের সঙ্গে মজুরি নিয়ে বৈঠক চলাকালেও হবিগঞ্জে চা-শ্রমিকরা বিক্ষোভ সমাবেশ করেছেন।

মঙ্গলবার (১৬ আগস্ট) চুনারুঘাট উপজেলার চান্দপুর বাসস্ট্যান্ডে শ্রমিকরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। ৩০০ টাকা মজুরির দাবি না মানলে রাজপথ না ছাড়ার ঘোষণা দেন সমাবেশে বক্তারা।

লস্করপুর ভ্যালি চা জনগোষ্ঠীর ভূমি অধিকার ছাত্র-যুবক আন্দোলনের সাধারণ সম্পাদক মুকেশ কর্মকার বলেন, আমরা চুনারুঘাটে সড়ক অবরোধ করার কারণেই শ্রম অধিদপ্তর আজ আমাদের সঙ্গে বৈঠকে বসেছে। তবে বৈঠকে মালিকপক্ষের কেউ নেই। ফলে আলোচনা কতটুকু ফলপ্রসূ হবে, তা বুঝতে পারছি না। আমরা কোনোভাবেই ৩০০ টাকা মজুরির দাবি থেকে সরে আসব না। আর বৃহত্তর আন্দোলনে নামব। রাজপথ ছাড়ব না।

আমু চা বাগানের পঞ্চায়েত সভাপতি ধনেশ্বর ব্যানার্জি বলেন, চা-শ্রমিকরা বৈষম্য মেনে নেবে না। মজুরির দাবির পাশাপাশি শিক্ষা ও চিকিৎসাও নিশ্চিত করতে হবে।

চান্দপুর চা বাগান পঞ্চায়েত সভাপতি স্বপন সাঁওতালের সভাপতিত্বে সমাবেশে শত শত চা শ্রমিক অংশ নেন।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ