শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান

দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র-চক্রান্ত চলছে : শামীম ওসমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব একেএম শামীম ওসমান বলেছেন, দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র-চক্রান্ত চলছে। এজন্য আওয়ামী লীগের নেতা-কর্মীদের সর্বোচ্চ সতর্ক থাকার জন্য তিনি পরামর্শ প্রদান করেন। তিনি বলেন, ২২ আগস্ট আমাদের মিটিং আছে। সেখানে সব কথা বলব। সেখানেই সব সিদ্ধান্ত নেয়া হবে।

সোমবার জাতীয় শোক দিবসের অংশ হিসেবে সিদ্ধিরগঞ্জের মৌচাক বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

নাসিক ২নং ওয়ার্ড ব্যক্তিমালিকানাধীন শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগ নেতা আবু বকর সিদ্দিক আবুলের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব ইয়াছিন মিয়া, সিনিয়র সাংবাদিক ও ভাষাসৈনিক সন্তান মোহাম্মদ আবদুল অদুদ, বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন আহমদ, বীর মুক্তিযোদ্ধা শফিউল্লাহ ও বীর মুক্তিযোদ্ধা মীর মো. জাকারিয়া প্রমুখ।

এসময় আরও উপস্থিত ছিলেন নাসিক ২নং ওয়ার্ড ব্যক্তিমালিকানাধীন শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান বাবলু, আনন্দলোক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুর রহমান হাওলাদার, স্থানীয় বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ফজলুল হক, স্থানীয় মাদার কেয়ার স্কুলের প্রধান শিক্ষক মো. জয়নাল আবেদীন, অক্সফোর্ড হাইস্কুলের প্রধান শিক্ষক জুলফিকার রফিকুল ইসলাম ও হলিচাইল্ড জুনিয়র স্কুলের পরিচালক মাওলানা নাসের বিন হানিফ প্রমুখ। এসময় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ