শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান

দুর্নীতির দায়ে সু চির ৬ বছরের কারাদণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মায়ানমারে দুর্নীতির দায়ে ক্ষমতাচ্যুত বেসামরিক নেত্রী অং সান সু চিকে ৬ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। স্থানীয় সময় সোমবার (১৫ আগস্ট) দেশটির জান্তা আদালত এ রায় দেন।

দেশটির সংবাদ সংস্থা ইয়াঙ্গুনের বরাত দিয়ে জানা যায়, চারটি দুর্নীতির অভিযোগ এনে সু চিকে এ কারাদণ্ড দেয় দেশটির জান্তা আদালত।

এক প্রতিবেদনে বলা হয়েছে, ৭৭ বছর বয়সী নোবেল বিজয়ী এবং মিয়ানমারের সামরিক শাসনের বিরোধিতাকারী সু চির বিরুদ্ধে ১৮টি অপরাধের অভিযোগ আনা হয়েছে।

যা প্রায় ১৯০ বছরের সম্মিলিত সর্বোচ্চ কারাদণ্ড বহন করে। তাকে স্বাস্থ্য ও শিক্ষার প্রচারে তার প্রতিষ্ঠিত সংস্থা ডাও খিন কি ফাউন্ডেশনের তহবিলের অপব্যবহার, সরকারি মালিকানাধীন জায়গা বিশেষ ছাড়ে লিজ গ্রহণ এবং নিয়ম লঙ্ঘন করে বাড়ি তৈরির অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে।

এদিকে, সু চি অভিযোগগুলোকে অযৌক্তিক বলে অভিহিত করেছেন এবং তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন। রাজধানী নেপিতাওর একটি কারাগারে বন্দী থাকা সু চিকে ইতোমধ্যেই বিভিন্ন মামলায় ১১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ