শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান

শুরু হচ্ছে মাদরাসা শিক্ষকদের জন্য প্রশিক্ষণ কর্মশালা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আদিয়াত হাসান: প্রশিক্ষণ কর্মশালা নতুন চিন্তার খোরাক জোগায়। নিজেকে সমৃদ্ধ করে। শানিত করে। কর্মদক্ষতা তৈরি করে। তাই কওমি মাদরাসার শিক্ষকদের জন্য অনলাইন নিউজ পোর্টাল আওয়ার ইসলাম দ্বিতীয়বারের মতো আয়োজন করছে ‘শিক্ষাদান পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা’।

জানা যায়, রাজধানীর চৌধুরী পাড়ায় অবস্থিত  শেখ জনুরুদ্দীন রহ. দারুল কুরআন মাদরাসায় তিনদিন ব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হবে। আগামী ২৬ আগস্ট (শুক্রবার) থেকে শুরু হয়ে চলবে ২৮ আগস্ট (রোববার) পর্যন্ত।

এতে প্রশিক্ষণ দেবেন তরিকে তালিম বিশেষজ্ঞ, বিশিষ্ট গবেষক আলেম মাওলানা মুহাম্মদ হেমায়েত উদ্দীন।

‘শিক্ষাদান পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা’র ফি নির্ধারণ করা হয়েছে ৫০০ টাকা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন- 01902891996 নম্বরে (বিকাশ পারসোনাল)।

অনুষ্ঠিতব্য কর্মশালা বিষয়ে আওয়ার ইসলাম সম্পাদক হুমায়ুন আইয়ুব বলেন, ‘একটি উন্নত, সমৃদ্ধ ও রুচিশীল শিক্ষক সোসাইটি গড়ে তুলতে হলে প্রশিক্ষণের বিকল্প নেই। তাই দ্বিতীয় বারের মতো আগামী ২৬, ২৭ ও ২৮ আগস্ট আমরা আয়োজন করতে যাচ্ছি ‘শিক্ষাদান পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা’। দেশের প্রায় সব কওমি মাদরাসায় তখন পরীক্ষার প্রস্তুতিকাল বা পরীক্ষা চলবে। তখন শিক্ষকদের জন্য অনেকটা অবসর সময়। শিক্ষকদের কাছে অনুরোধ থাকবে সময়টি কাজে লাগবেন। নিজেকে নতুন করে উপস্থাপন করবেন। ছাত্রদের কাছে নিজেকে আদর্শ শিক্ষক হিসেবে উপস্থাপনের এ সুযোগ কেউ হাতছাড়া করবেন না।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ