শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান

দিনাজপুরে মাদক সেবনের দায়ে ৪ জনের ৩ মাস করে কারাদন্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আর কে ওসমান আলী
দিনাজপুর প্রতিনিধি>

দিনাজপুরের নবাবগঞ্জে গাঁজা সেবনের অপরাধে ৪ জনের ৩ মাস করে বিনাশ্রম কারাদন্ডসহ প্রত্যেক জনকে ১০০ টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১৩ আগস্ট) দুপুরে উপজেলার দাউদপুর কলেজর পাশে শাহাবুল আলমের বাড়িতে গাঁজা সেবনের সময় গোপন সংবাদের ভিত্তিতে নবাবগঞ্জ থানার এসআই মোঃ মাসুদ রানা সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে তাদের আটক করেন।

পরে সেখানে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ সোম উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটককৃতদের প্রত্যেককে ৩ মাস করে বিনাশ্রম কারাদন্ড সহ ১০০ টাকা করে জরিমানা করেন।

সাজাপ্রাপ্তরা হলেন- উপজেলার দাউদপুর এলাকার আঃ রাজ্জাকের ছেলে শাহাবুল আলম (৩০), দাউদপুর হালুয়া ঘাট এলাকার মোঃ জান্নাতুল ইসলামের ছেলে মোঃ জাহিদ ফেরদৌস (২৭), দাউদপুর মালারপাড়া এলাকার মৃত আমিনুল হকের ছেলে মোঃ ইমরান হোসেন (২৭), দাউদপুর লাউগাড়ী এলাকার মৃত আঃ ফাতড়ার ছেলে মোঃ মামুনুর রশিদ (২৭)।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ সোম বলেন, থানা পুলিশের মাধ্যমে খবর পেয়ে ঘটনা স্থলে উপস্থিত হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) কলাম ২১ অনুযায়ী আটককৃতদের ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড সহ ১০০ টাকা করে জরিমানা করা হয়েছে।

নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪ জন মাদকসেবীকে আটক করা হয়। পরে সেখানে উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ সোমের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালত পরিচালনা শেষে তাদের নবাবগঞ্জ থানায় নেয়া হয়। সেখান থেকে তাদের দিনাজপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ