শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় মহিলা ইউনিটের ৩৬ সদস্যের কমিটি ঘোষণা ‘বিএনপি-জামায়াত ক্ষমতার বলয়ে ঢুকে সংস্কার থেকে সরে এসেছে’ নামাজ দীনের স্তম্ভ, অন্য সব আমল যাচাইয়ের মাপকাঠি: শায়খ জুহানি বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের

ট্রাম্পের বাড়ি থেকে গোপন নথি জব্দ এফবিআইয়ের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফ্লোরিডার বাড়িতে অভিযান চালিয়ে ১১ সেট অতি গোপন নথি জব্দ করেছে মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফবিআই)। নথি জব্দের বিষয়ে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি কোনো অপরাধ করেননি। নথিগুলোতে গোপন কিছুই নেই।

শুক্রবার (১২ আগস্ট) ট্রাম্পের পাম বিচের মার-এ-লাগো রিসোর্টে তল্লাশি চালিয়ে নথি উদ্ধার করা হয়। যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।

বিবিসির খবরে বলা হয়, নথিগুলোর একটি তালিকা করা হয়েছে। শুক্রবার বিকেলে একজন বিচারক সাত পৃষ্ঠার নথি মুক্ত করেন। এর পর নথিগুলোর তালিকা প্রকাশ করা হয়।

গত বৃহস্পতিবার (৪ আগস্ট) যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ তল্লাশি পরোয়ানার বিষয়বস্তু প্রকাশ করতে বিচারককে অনুরোধ জানান। ওই পরোয়ানার ভিত্তিতেই গত সোমবার (৮ আগস্ট) মার-এ-লাগোতে তল্লাশি চালায় এফবিআই।

ডোনাল্ড ট্রাম্পের বাড়িতে আকস্মিক অভিযান চালিয়েছে এফবিআই। গত সোমবার (৮ আগস্ট) ফ্লোরিডায় তার বিলাসবহুল মার-এ-লাগো বাড়িতে এ অভিযান চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন ট্রাম্প। ৯ আগস্ট একই অভিযোগ করে ট্রাম্প নিজেই তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে প্রকাশ করেন। এরপরই তার সমর্থকরা মার-এ-লাগো নামের বিলাসবহুল বাড়ির সামনে জড়ো হতে থাকেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ