শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় মহিলা ইউনিটের ৩৬ সদস্যের কমিটি ঘোষণা ‘বিএনপি-জামায়াত ক্ষমতার বলয়ে ঢুকে সংস্কার থেকে সরে এসেছে’ নামাজ দীনের স্তম্ভ, অন্য সব আমল যাচাইয়ের মাপকাঠি: শায়খ জুহানি বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের

ট্রেন দুর্ঘটনা: ১৫ দিনেও প্রতিবেদন দেয়নি তদন্ত কমিটি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ১৩ যাত্রী নিহতের ১৫ দিনেও প্রতিবেদন দিতে পারেনি তদন্ত কমিটি। ঘটনার তদন্তে পৃথক দু’টি তদন্ত কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়।

শুক্রবার (১২ আগস্ট) দুপুরে রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. জাহাঙ্গীর হোসেন জানান, দুর্ঘটনায় গঠিত তদন্ত কমিটি এ সপ্তাহের মধ্যে প্রতিবেদন জমা দিবে।

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, এক কমিটিতে পূর্ব রেলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আরমান হোসেনকে প্রধান করে একটি ও বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) আনসার আলীকে প্রধান করে আরেকটি কমিটি গঠন করা হয়। দুই কমিটিতে চারজন করে সদস্য রাখা হয়েছে। এরপর তারা বৃহৎ তদন্তের স্বার্থে আরও এক সপ্তাহ সময় বাড়ান।

তদন্ত রিপোর্ট এখনো হাতে আসেনি। সময় শেষ হয়ে গেলেও তারা প্রতিবেদন জমা দেয়নি। হয়তো এ সপ্তাহের শুরুতে তদন্ত রিপোর্ট জমা দেবে। রেলওয়ের নিয়োগসহ বিভিন্ন কারণে প্রতিবেদন দিতে সময় লেগেছে।

এর আগে ২৯ জুলাই দুপুরে মিরসরাইয়ের খৈয়াছড়া এলাকায় লাইনে উঠে পড়া একটি মাইক্রোবাসকে এক কিলোমিটার টেনে নিয়ে যায় চট্টগ্রামমুখী মহানগর প্রভাতী এক্সপ্রেস। এতে ঘটনাস্থলে ১১জন মারা যান। পরে মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আও দুজন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ