মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘জ্বালানি ও বিদ্যুৎ খাত এখন আর শুধু ‘চ্যালেঞ্জ’ নয়, বড় সমস্যা’  সম্মিলিত ইসলামী ব্যাংকে আমানত ফেরতের হিড়িক আলিমে অনলাইন ভর্তি নিয়ে সতর্ক করল মাদরাসা শিক্ষা বোর্ড ইফার বোর্ড অব গভর্নরস গঠিত, নতুন যুক্ত হলেন তিন আলেম লন্ডনে বাংলাদেশ খেলাফত মজলিসের সিরাতুন্নবী (সা.) সম্মেলন জাতীয় শিশু-কিশোর ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করছে ইফা সড়কে প্রাণ গেল মেধাবী তরুণ আলেম মাহমুদ হাসান আরিফের স্বচ্ছতা বাড়াতে বৈদেশিক মুদ্রার বাজার ডিজিটাল করছে বাংলাদেশ ব্যাংক দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী

গাজীপুরে শ্রমিক কলোনিতে ভয়াবহ অগ্নিকাণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গাজীপুর মহানগরীর ভোগড়া পেয়ারা বাগান এলাকায় একটি শ্রমিক কলোনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কলোনির দুই শতাধিক ঘর সম্পূর্ণরূপে পুড়ে গেছে।

শুক্রবার (১২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কলোনির একটি ঘর থেকে আগুনের সূত্রপাত হয়।

স্থানীয় ভাড়াটিয়া রিয়াজুল করিম বলেন, ভোগড়া দক্ষিণপাড়া এলাকায় লেহাজ উদ্দিনের মালিকানাধীন পাশাপাশি তিনটি টিনশেডের ভাড়া বাড়িতে ছোট ছোট অসংখ্য ঘর রয়েছে। উত্তর দিকের একটি ঘর থেকে আগুনের সূত্রপাত। পরে তা আশপাশের ঘরগুলোতে দ্রুত ছড়িয়ে পড়ে এবং নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তখন এলাকার লোকজন স্থানীয় ফায়ার সার্ভিসে খবর দিয়ে আগুন নেভানোর চেষ্টা চালান। আগুনে দুই শতাধিক ঘর ও ঘরে থাকা মালামাল সম্পূর্ণ পুড়ে গেছে।

জয়দেবপুর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. তাশাররফ হোসেন জানান, আগুনের খবর পেয়ে সন্ধ্যা ৬টা ৫৫মিনিটে জয়দেবপুর ফায়ার স্টেশন থেকে তিনটি ও টঙ্গী ফায়ার স্টেশন থেকে দু’টি ইউনিটের কর্মীরা বের হয়ে যান। ঘটনাস্থলে পৌঁছে ৭টা ৫৫ মিনিটে তারা আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে তিন সারিতে থাকা টিনশেড বাড়ির অসংখ্য ঘর পুড়ে গেছে।

তিনি আরও বলেন, তাৎক্ষণিকভাবে ঘরের সংখ্যা, আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা সম্ভব হয়নি। বিস্তারিত পরে জানা যাবে। আগুনে কোনো হতাহতের খবরও জানা যায়নি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ