মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘জ্বালানি ও বিদ্যুৎ খাত এখন আর শুধু ‘চ্যালেঞ্জ’ নয়, বড় সমস্যা’  সম্মিলিত ইসলামী ব্যাংকে আমানত ফেরতের হিড়িক আলিমে অনলাইন ভর্তি নিয়ে সতর্ক করল মাদরাসা শিক্ষা বোর্ড ইফার বোর্ড অব গভর্নরস গঠিত, নতুন যুক্ত হলেন তিন আলেম লন্ডনে বাংলাদেশ খেলাফত মজলিসের সিরাতুন্নবী (সা.) সম্মেলন জাতীয় শিশু-কিশোর ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করছে ইফা সড়কে প্রাণ গেল মেধাবী তরুণ আলেম মাহমুদ হাসান আরিফের স্বচ্ছতা বাড়াতে বৈদেশিক মুদ্রার বাজার ডিজিটাল করছে বাংলাদেশ ব্যাংক দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী

গণতন্ত্র ফিরিয়ে আনার লড়াইয়ে জনগণ বিজয়ী হবে: মির্জা ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য জনগণ যে লড়াই-সংগ্রাম করছে তাতে তারা অবশ্যই জয়ী হবে। বর্তমান সরকার জনগণের ওপরে নির্যাতনের স্টিম রোলার চালাচ্ছে; দেশনেত্রীকে বেআইনি ভাবে আটক করে রেখেছে।

শুক্রবার সকালে খালেদা জিয়ার ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর ৫৩তম জন্মদিন উপলক্ষে রাজধানীর বনানীতে তার কবরে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, আরাফাত রহমান কোকো একজন ক্রীড়ামোদি, ক্রিড়া সংগঠক ছিলেন। তিনি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন না। তিনি অতি অল্প সময়ের মধ্যে ক্রিকেটের উন্নয়ন-অগ্রগতির ভিত্তি স্থাপন করেছিলেন। শুধু ক্রিকেট নয়, তিনি ক্রীড়ার সব প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য চেষ্টা করেছেন। তিনি খেলাধুলাকে ভালোবাসতেন।

এসময় আরও উপস্থিত ছিলেন মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান, দক্ষণের আবদুস সালাম, বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, উত্তরের সদস্য সচিব আমিনুল হক, বিএনপি নেতা কামরুজ্জামান রতন, যুবদল নেতা সুলতান সালাউদ্দীন টুকু, মোনায়েম মুন্না, স্বেচ্ছাসেবক দলের মোস্তাফিজুর রহমান, সাইফুল ইসলাম ফিরোজ প্রমুখ।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ